রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১২

ব্রেক্সিট পরবর্তী সম্পর্ক নিয়ে চুক্তিতে সম্মত ব্রিটেন-ইইউ

ব্রেক্সিট পরবর্তী সম্পর্ক নিয়ে চুক্তিতে সম্মত ব্রিটেন-ইইউ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: অবসান হতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার প্রক্রিয়া ব্রেক্সিট নিয়ে সকল জটিলতার।

ইতোমধ্যেই উভয় পক্ষ ব্রেক্সিট পরবর্তী সম্পর্ক নিয়ে সমঝোতায় পৌঁছেছে। পাশাপাশি ব্রেক্সিটচুক্তি এখন ব্রিটেনের হাতের মুঠোয় রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। সূত্র: রয়টার্স

বৃহস্পতিবার মে বলেন, ব্রেক্সিট নিয়ে সমঝোতা ব্রিটিশদের অন্যতম প্রধান প্রত্যাশা। উন্নত ব্রিটেনর জন্য তারা একটি অর্থপূর্ণ চুক্তি চান।

ইতোমধ্যেই ইইউ ব্রিটেনের সাথে ব্রেক্সিট পরবর্তী সম্পর্ক নিয়ে খসড়া চুক্তিতে সম্মত হয়েছে। আগামী রোববারই এই বিষয়ে চূড়ান্ত সমাধান হবে। তখন আমি আমার জাতির জন্য যথাসাধ্য করার চেষ্টা করব।

ব্রিটেন যথাযথ প্রক্রিয়া অবলম্বন করেই ইইউ ত্যাগ করবে বলে আশা করে জার্মানি। তাই ব্রেক্সিট নিয়ে যে কোন পরিস্থিতির জন্য দেশটি প্রস্তুত আছে বলেও জানানো হয়েছে।

জিব্রালটার নিয়ন্ত্রণ নিয়ে ফ্রান্সের সাথে ব্রিটেনের চরম বিতর্কের মধ্যেই যদি ব্রেক্সিট পরবর্তী সম্পর্ক নিয়ে কোনরকম সমঝোতা ছাড়াই চুক্তি স্বাক্ষর হয় তাতেও জার্মানির কোন আপত্তি নেই বলে জানান দেশটির অর্থমন্ত্রী ওলাফ স্কুলজ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026