শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ট্রাম্প ফাউন্ডেশনের মামলা খারিজে মার্কিন প্রেসিডেন্টের আবেদন প্রত্যাখ্যান করেছেন নিউইয়র্কের আদালত।
শুক্রবার ম্যানহাটনে অবস্থিত রাজ্য সুপ্রিমকোর্টের বিচারক সালিন স্কারপুলা এক আদেশে ডোনাল্ড ট্রাম্পের আবেদনটি খারিজ করে দেন।
রয়টার্স জানায়, বেআইনি রাজনৈতিক সমন্বয়ের মাধ্যমে দাতব্য সংস্থা ট্রাম্প ফাউন্ডেশন ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব রেখেছিল।
এ অভিযোগ তুলে চলতি বছরের জুনে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল বারবারা আন্ডারউড প্রেসিডেন্ট ও তার তিন সন্তানের বিরুদ্ধে এ মামলাটি করেছিলেন।