মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫

যুবরাজ সালমানের সফরে তিউনিসিয়া জুড়ে বিক্ষোভ

যুবরাজ সালমানের সফরে তিউনিসিয়া জুড়ে বিক্ষোভ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আসন্ন জি ২০ সম্মেলনকে সামনে রেখে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তিউনিসিয়া সফরের কথা রয়েছে।

এ সফরকে কেন্দ্র করে দেশটির রাজধানী তিউনিসের প্রধান সড়কে বিক্ষোভ শুরু হয়েছে। এ বিক্ষোভে অংশ নিয়েছেন আলজাজিরা এসময় সৌদি যুবরাজের উদ্দেশ্যে মানবাধিকার সংক্রান্ত রূপরেখা মেনে চলার আহ্বান জানায় বিক্ষোভকারীরা।

যার মধ্যে ইয়েমেনে যুদ্ধাবস্থা, সৌদি সাংবাদিক জামাল খাসোগজি হত্যা, সাংবাদিকদের কাজ করার উন্মুক্ত পরিবেশ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে।

এ প্রসঙ্গে, দেশটির সুশীল সমাজের পক্ষ থেকে আকরাফ আউয়াদি আলজাজিরাকে বলেন, তিউনিসিয়ার সাধারণ নাগরিক হিসেবে যুবরাজের সফর আকাক্সিক্ষত নয়।

বিশেষ করে যখন সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগজিকে হত্যা, দেশটির নারী সাংবাদিককে নির্যাতন করার প্রসঙ্গ টেনে বলেন দেশটিতে মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার লঙ্ঘন হচ্ছে।

তবে সৌদি আরবের পক্ষ থেকে এখনো পর্যন্ত তিউনিসিয়া সফরের বিষয়টি নিশ্চিত করা হয়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026