বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৫

মেলানিয়ার চেহারা পেতে ১০ বার প্লাস্টিক সার্জারি

মেলানিয়ার চেহারা পেতে ১০ বার প্লাস্টিক সার্জারি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মতো চেহারা পেতে আমেরিকায় যেন হিড়িক পড়েছে। মার্কিন এক নারী আর এ ট্রেন্ডে পা দিয়ে প্লাস্টিক সার্জনের ছুরির নিচে দশবার গিয়েছেন। টেক্সাসের বাসিন্দা ওই নারীর নাম ক্লডিয়া সিয়েরা।

তিনি সার্জারি করেন হাউস্টনের প্লাস্টিক সার্জন ড. ফ্রাঙ্কলিন রোজ এর কাছে। সম্প্রতি তিনি ফক্স নিউজেও সাক্ষাৎকার দিয়েছেন। কেন তিনি মেলানিয়ার মতো চেহারা চান, এ প্রশ্নে ক্লডিয়া বলেন, মেলানিয়াকে তিনি তার অনুপ্রেরণা মনে করেন। আর তাই তার মতো চেহারা চান।

টেক্সাসের হাউস্টনের এ নারী আরও বলেন, নিজেকে ফার্স্ট লেডির মতো অনুভব করতে চান। গত ২৬ নভেম্বর সর্বশেষ প্লাস্টিক সার্জারির আগে এক বিবৃতিতে সিয়েরা বলেন, আমার কাছে মেলানিয়া হচ্ছেন ক্ষমতা ও সামর্থ্যরে মূর্ত প্রতীক।

তিনি আমাদের ফার্স্ট লেডি এবং আমি আমার চেহারা তার মতো করতে এবং আমার আমিকে আরও ভালো করে উপস্থাপন করতে চাচ্ছি।

সিয়েরার এ নতুন চেহারা ইনসাইড এডিশন নামের একটি ম্যাগাজিনের পাতায় দেখা যাবে। প্লাস্টিক সার্জারির জগতে বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া নতুন ট্রেন্ড হিসেবে হাজির হয়েছেন।

এ ক্ষেত্রে সাবেক মডেল মেলানিয়ার চেহারা এতই জনপ্রিয় যে সার্জন ফ্রাঙ্কলিন রোজ ‘মেলানিয়া মেকওভার’ নামে একটি নতুন আইটেম চালু করেছেন।

রোজ বলেন, ইভাঙ্কা ট্রাম্পের চেহারা পাওয়ার দাবি নিয়ে অনেকেই আমার অফিসে আসেন। অতএব কেউ যদি মেলানিয়ার চেহারা চান, তাতে অবাক হওয়ার কিছু নেই। কারণ তিনি এমনিতেই গর্জিয়াস।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026