রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৩

বিশ্ববিদ্যালয়ের ইসরায়েল সংশ্লিষ্ট নীতির প্রতিবাদে যুক্তরাজ্যের শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয়ের ইসরায়েল সংশ্লিষ্ট নীতির প্রতিবাদে যুক্তরাজ্যের শিক্ষার্থীদের বিক্ষোভ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনে নিজেদের প্রতিষ্ঠানের সহায়তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে যুক্তরাজ্যের ৩০টি বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী।

ফিলিস্তিনি জনগণের প্রতি সহমর্মিতা প্রদর্শনের আন্তর্জাতিক দিবস উদযাপনের অংশ হিসেবে ফিলিস্তিনি সংহতি ক্যাম্পেইন এই বিক্ষোভের ডাক দেয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আয়োজিনে এই বিক্ষোভে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো বিনিয়োগ ও সহায়তার নীতির মাধ্যমে কৌশলে ইসরায়েলের চলমান আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনে সাহায্য করা হচ্ছে তা দৃষ্টিগোচর করা হয়।

বিক্ষোভের মধ্যে ছিল র‍্যালি, মিছিল, ব্যানার টানানো ছাড়াও বিভেদ দেওয়াল নির্মাণ ও হত্যার ঘটনা প্রদর্শনের মতো বিক্ষোভের বিভিন্ন সৃষ্টিশীল পদ্ধতি।

লন্ডনের কিংস কলেজের অ্যাকশন প্যালেস্টাইন সোসাইটির চেয়ার জোবিয়া শহিদ বলেন, যুক্তরাজ্য জুড়ে হাজার হাজার শিক্ষার্থীর সঙ্গে আজ আমরা যোগ দিতে যাচ্ছি কারণ আমরা মনে করি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিনিয়োগ এবং সহায়তা নীতি নিয়ে শিক্ষার্থীদেরর বলার কথা আছে। আর আমরা চাই না সেসব সংশ্লিষ্টতা ফিলিস্তিনি জনগণের ওপর চলমান নিপীড়নে ভূমিকা রাখুক।

তিনি বলেন, কিংস কলেজে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে টেকনিয়নের সংশ্লিষ্টতার বিরুদ্ধে প্রচার শুরু করেছি। টেকনিয়নের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টতা এমন যন্ত্র তৈরিতে সহায়তা করছে যা ফিলিস্তিনিদের বাড়ি ধ্বংসে ব্যবহার হচ্ছে। আমাদের নামে এটা ঘটতে দিতে পারি না আমরা।

ফিলিস্তিনি সংহতি ক্যাম্পেইনের কর্মকর্তা হুদা আমোরি বলেন, বেশিরভাগ প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতা নীতি গ্রহণ করে থাকে। যাতে প্রায়ই মানবাধিকার লঙ্ঘনের জড়িত ব্যবসায় বিনিয়োগ নিষিদ্ধ থাকে।

কিন্তু তারপরও যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধে সহায়তা দিয়ে যাচ্ছে। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর এধরণের দ্বৈত নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে শিক্ষার্থীরা জরুরি কাজটিই করছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026