মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪

দুবাইতে চালু হল বিশ্বের প্রথম ভাসমান সুপার মার্কেট

দুবাইতে চালু হল বিশ্বের প্রথম ভাসমান সুপার মার্কেট

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: দুবাইয়ের তিনটি সাগর সৈকতে সেবা দেওয়ার জন্যে এধরনের ভাসমান সুপারমার্কেট চালু করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘দি এ্যাকুয়া পড’।

সৈকত ছাড়াও প্রমোদতরী, জেট-স্কি বা কোনো জলযানকে পণ্য কেনার সুযোগ দেবে এধরনের ভাসমান সুপারমার্কেট। দুবাই, কাইট বিচ ও জুমেইরাহ পাবলিক বিচ ও আল সুফো বিচেও সেবা দিবে এধরনের সুপারমার্কেট। তারমানে সৈকত থেকে কাউকে আর বিপনির খোঁজে ছুটতে হবে না। সপ্তাহের ৬দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এধরনের ভাসমান সুপারমার্কেট সেবা দিয়ে যাবে। আরব বিজনেস

অন্তত ৩ শতাধিক পণ্য মিলবে এ ভাসমান সুপারমার্কেটে। হট কিংব কোল্ড স্ন্যাকস, আইচক্রিম, বেভারেজ, প্রসাধনী পণ্য, সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র। জেট স্কি চালক ছাড়াও অন্যান্য জলযান এ ভাসমান সুপারমার্কেটে ভিড়ে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবে।

এমনকি ফোনের মাধ্যমে পণ্য কেনার আদেশ দিলে তা পৌঁছে দেবে সৈকতে বা অন্যকোনো জলযানে সুপারমার্কেটের কর্মচারিরা। ৪৫ মিনিটের মধ্যে পণ্য সরবরাহ দেয়ার নিশ্চয়তাও রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026