রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৩

বিজয় মালিয়াকে ভারতের কাছে ফেরত দিতে ব্রিটিশ আদালতের নির্দেশ

বিজয় মালিয়াকে ভারতের কাছে ফেরত দিতে ব্রিটিশ আদালতের নির্দেশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ঋণখেলাপির মামলায় অভিযুক্ত ভারতীয় কোটিপতি বিজয় মালিয়াকে ভারতের কাছে ফেরত দিতে নির্দেশ দিয়ে রুল জারি করেছেন যুক্তরাজ্যের একটি আদালত।

সোমবার লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্ট এই রুল জারি করেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এদিন শুনানির জন্য আদালতে হাজির হন বিজয় মালিয়া। ভারতে তার বিরুদ্ধে নয় হাজার কোটি টাকার ঋণখেলাপির অভিযোগ আছে।

রোববার ভারতীয় গণমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, সোমবার মালিয়াকে ফেরত দেয়ার বিষয়ে রায় শোনানো হবে। ইতোমধ্যে যুক্তরাজ্যে রওনা দিয়েছেন ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

এর আগে গত বৃহস্পতিবার বেশ কয়েকটি টুইট বার্তায় ভারতের গণমাধ্যম এবং রাজনৈতিক দলের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন বিজয় মালিয়া। তিনি জানান, তার বিরুদ্ধে টাকা নিয়ে পালানোর যে অভিযোগ তোলা হয়েছে তা ঠিক নয়।

মালিয়া বলেন, আমি এক টাকাও ঋণ নেইনি। আমার সংস্থা কিংফিশার এয়ারলাইন ঋণ নিয়েছে। যে অর্থ ক্ষতি হয়েছে তার কারণ যথাযথ। জামিনদারও ভুয়া নয়।

পাশাপাশি ১০০ শতাংশ ঋণ শোধ করার প্রতিশ্রুতি দেন এই ভারতীয় ব্যবসায়ী। তাকে পলাতক বলে যে তকমা দেয়া হচ্ছে তারও বিরোধিতা করেন তিনি।

উল্লেখ্য, এক বছর আগে লন্ডনে গ্রেপ্তার হন বিজয় মালিয়া। এরপর গত বছর ডিসেম্বর থেকে ম্যাজিস্ট্রেট আদালতে তার বিচার শুরু হয়।

ভারত প্রত্যর্পণের দাবি তুললে, তিনি অভিযোগ করেন স্বাস্থ্যকর জেল নেই দেশটিতে। তবে তাকে বিশেষ জেলের ব্যবস্থার আশ্বাস দেয় ভারত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026