বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০

ফেসবুক প্রধান কার্যালয়ে বোমা হামলার হুমকি

ফেসবুক প্রধান কার্যালয়ে বোমা হামলার হুমকি

প্রযুক্তি আকাশ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রধান কার্যালয় চত্বরে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত ওই কার্যালয়ের কয়েকটি ভবন থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। সঙ্গে সঙ্গে সান মাতিও’র বোমা বিষয়ক ইউনিট ব্যবস্থা নিয়েছে।

এ কথা বলেছেন, মেনলো পার্ক পুলিশ ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট এনালিস্ট নিকোলে আকের। ফেসবুক কর্তৃপক্ষের এক মুখপাত্র বলেছেন, ফেসবুক চত্বরে তদন্ত করা হচ্ছে। সবাই নিরাপদে আছেন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026