রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৫

ইইউকে মে’র সতর্কতা: ঝুঁকিতে আছে ব্রেক্সিট চুক্তি

ইইউকে মে’র সতর্কতা: ঝুঁকিতে আছে ব্রেক্সিট চুক্তি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার প্রক্রিয়া ব্রেক্সিটচুক্তি ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধামন্ত্রী থেরেসা মে।

ব্রিটিশ পার্লামেন্টে চুক্তিটি পাশ করাতে ইইউকে সহায়তার আবেদন খারিজ হয়ে যাওয়ায় তিনি এ মন্তব্য করলেন। ইতোমধ্যেই ইইউ’র সাথে যে সমঝোতাচুক্তি হয়েছিল তাও প্রত্যাহার করা হয়েছে। বিবিসি

বৃহস্পতিবার মে ইইউ নেতাদের তার সাথে কাজ করার অনুরোধ করেন। তার প্রস্তাবিত চুক্তিটি ব্রিটিশ পার্লামেন্টে পাশ করাতে ইউরোপীয় নেতাদের সাহায্য প্রয়োজন। প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কায় ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিটের ওপর ভোটাভোটি ইতোমধ্যেই পিছিয়ে দেয়া হয়েছে।

এদিকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন, ব্রিটেনের সাথে বাতিল করা চুক্তি আর ফিরিয়ে আনা সম্ভব নয়। উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে ব্যাকস্টপকে একটি ইন্সুরেন্স পলিসি হিসেবে ব্যবহার করা হচ্ছে যা বিকল্প পন্থায় দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

তবে ব্যাকস্টপ সিমিত সময়ের জন্য ব্যবহার করা হবে এমন দাবির আইনী নিশ্চয়তা চাইতে বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় নেতাদের বৈঠকে যোগ দেন মে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026