সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৩৩

ইউরোপের সঙ্গে বাণিজ্য রুট খুলল আফগানিস্তান

ইউরোপের সঙ্গে বাণিজ্য রুট খুলল আফগানিস্তান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: দুর্গম পাহাড়ি যোগাযোগ পথ বেয়ে এখন আফগানিস্তান থেকে মধ্য এশিয়া ও ইউরোপে পাড়ি জমাবে পণ্যবাহী ট্রাক।

দশকের পর দশক ধরে যুদ্ধ ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযানে আফগানিস্তানের অর্থনীতি বিপর্যস্ত হলেও এ নতুন বাণিজ্যিক রুট কিছুটা গতি সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

এ রুটটি ল্যাপিস লাজুলি করিডোর নামে পরিচিত এবং এটি দেশটির হেরাতের দুর্গম পাহাড়ি এলাকা দিয়ে মধ্য এশিয়া ও ইউরোপকে আফগানিস্তানকে যুক্ত করেছে। ট্রিবিউন এক্সপ্রেস

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ রুট উদ্বোধন করে বলেন, ১৭ বছর ধরে তার দেশ প্রতিবেশি দেশগুলোর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। এখন এ নতুন রুট দিয়ে আফগানিস্তান থেকে ফল, ভেষজ, বস্ত্র তুর্কমেনিস্তান, আজারবাইজান, জর্জিয়া ও তুরস্কে রফতানি করা যাবে। এমনকি এ করিডোর দিয়ে মধ্যএশিয়া থেকে পাইপ লাইনের মাধ্যমে তেল–গ্যাস আমদানি করা যাবে।

প্রেসিডেন্ট ঘানি যখন বিশ^ব্যাংকের কর্মকর্তা ছিলেন তখন ১০ বিলিয়ন ডলারের একটি জালানি সংযোগ প্রকল্প হাতে নেওয়া হয় যা তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতকে আফগানিস্তান হয়ে যুক্ত করবে। এমনকি এ রুটে সড়ক ছাড়াও রেল ও নৌচলাচলের মাধ্যমে পণ্য আমদানি রপ্তানি করা যাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026