বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

উইন্ডোজ ১০ এর বিরুদ্ধে তথ্য হাতিয়ে নেয়ার অভিযোগ

উইন্ডোজ ১০ এর বিরুদ্ধে তথ্য হাতিয়ে নেয়ার অভিযোগ

প্রযুক্তি আকাশ ডেস্ক: কয়েক বছর আগে উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগ উঠেছিল। তারপর মাইক্রোসফট ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে ওএসটিতে প্রাইভেসি প্যানেল ফিচার যুক্ত করেছিল।

সেখানে ব্যবহারকারীরা ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণ করতে পারত। তবে সম্প্রতি মাইক্রোসফটের বিরুদ্ধে আবারও ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেয়ার অভিযোগ উঠছে।

প্রাইভেসি প্যানেলে ব্যবহারকারীরা কোনো তথ্য শেয়ারের অনুমতি না দিলেও সেই তথ্য হাতিয়ে নিচ্ছে উইন্ডোজ ১০। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম জেডনেটে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়, ব্যবহারকারীরা কোন ওয়েবসাইট ভিজিট করছেন, কোন অ্যাপ ব্যবহার করছেন এমন তথ্য হাতিয়ে নিচ্ছে উইন্ডোজ ১০। এ ছাড়া ব্যবহারকারীদের প্রতিদিনের কার্যক্রমের ওপর নজর রাখে উইন্ডোজ ১০।

অনুমতি ছাড়া তথ্য নেয়ার বিষয়টি উইন্ডোজ ১০–এর নীতিমালায় উল্লেখ নেই। কেন অনুমতি না দিলেও তথ্য নেয়া হচ্ছে এ সম্পর্কে মাইক্রোসফটের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, শিগগির উইন্ডোজ ১০–এর নতুন কোনো আপডেটে এ সমস্যার সমাধান করা হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026