রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৪

সুইডিশ পার্লামেন্টে বিস্ময় প্রথম হিজাব পরা মুসলিম নারী এমপি লায়লা

সুইডিশ পার্লামেন্টে বিস্ময় প্রথম হিজাব পরা মুসলিম নারী এমপি লায়লা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: সুইডেনের পার্লামেন্টে হিজাব পরা একজন নারী বক্তব্য রাখছেন- এমন দৃশ্য হয়তো সাম্প্রতিককালের মধ্যে প্রথম দেখা যাবে।

যে দেশটি ডানপন্থি, যাদের হিজাব বা মুসলিম নারীদের পোশাকের প্রতি বিতৃষ্ণা রয়েছে, অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে সেখানকার পার্লামেন্টে  প্রথম এমন একজন নারী এমপি বক্তব্য রাখছেন- এটা যেন তাদের সেই ডানপন্থি নীতির প্রতি এক চ্যালেঞ্জ। এ সপ্তাহেই তাকে এ পোশাকে দেখা যাবে সুইডেনের পার্লামেন্টে। তিনি লায়লা আলী এলমি।

সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বিস্ময়করভাবে এমপি নির্বাচিত হয়েছেন তিনি। তার পরিবার সোমালি। লায়লার বয়স যখন মাত্র দু’বছর তখন তার পরিবার দেশের গৃহযুদ্ধ থেকে পালিয়ে চলে যায় সুইডেনে। তারপর সেখানেই তার বেড়ে উঠা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026