রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৩

ব্রেক্সিট নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের ভোট জানুয়ারিতে

ব্রেক্সিট নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের ভোট জানুয়ারিতে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিটের ইস্যুতে নতুন তারিখের প্রস্তাব দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে।

জানুয়ারির মাঝামাঝিই পার্লামেন্টে চূড়ান্ত হবে কিভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে যুক্তরাজ্য। থেরেসা মে বলেন, ৭ জানুয়ারি এই বিষয়ে পুনরায় আলোচনা শুরু হবে। পরের সপ্তাহে শুরু হবে ভোট।  

যুক্তরাজ্যের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার আর মাত্র ১৪ সপ্তাহের কিছু বেশি সময় বাকি। ফলে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে বলে পার্লামেন্টের অনেক সদস্যই চিন্তিত। মে’র দাবি, ব্রেক্সিট চুক্তির বিতর্কিত বিষয়গুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই। গত সপ্তাহে ইইউ সম্মেলনে গিয়ে তিনি নতুন করে আশ্বাস এবং নিশ্চয়তা পেয়েছেন।

থেরেসা মে বলেন,  ১৪ জানুয়ারিতে শুরু হওয়া সপ্তাহেই এমপি’রা ব্রেক্সিট চুক্তি নিয়ে ভোটাভুটি করবেন। এ ভোট গত সপ্তাহে হওয়ার কথা থাকলেও মে তা পিছিয়ে দিয়েছিলেন। ভোটাভুটিতে ব্রেক্সিট চুক্তিটি পাস না হওয়ার আশঙ্কার কারণেই মে ওই পদক্ষেপ নেন বলে ধারণা করা হয়।

এই ঘটনায় তার বিরোধীপক্ষরা সন্তুষ্ট নয়। বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন তার প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন। এই ঘটনায় মে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হলেও তার সরকার পতন সম্ভব নয়।

তবে আস্থাভোটে প্রধানমন্ত্রিত্ব টিকে গেলেও থেরেসা মে’র শাসন করা কঠিন হবে বলে মনে করছেন অনেক টরি এমপি। কারণ আস্থাভোটের মধ্য দিয়ে থেরেসা মে’র কর্তৃত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই অবস্থায় ব্রেক্সিট সংকট থেকে উত্তরণে সম্ভাব্য বিকল্প দ্বিতীয় গণভোটের কথা অনেক এমপিই বিবেচনা করছেন। এজন্য পার্লামেন্টে কোনও প্রস্তাবের মত জানানোর সময় তারা মুক্ত ভোট অর্থাৎ তাদের স্বাধীন ইচ্ছামতো ভোট দেওয়ার অধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026