রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৪৭

গুগলে ভিখারি লিখলেই ইমরান খানের ছবি

গুগলে ভিখারি লিখলেই ইমরান খানের ছবি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: গুগলে ‘ইডিয়ট’ লিখলেই কেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি আসে? কয়েক দিন আগেই মার্কিন কংগ্রেসে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল গুগল সিইও সুন্দর পিচাইকে।

এবার সেই একই রকম প্রশ্ন তুলছে পাকিস্তান। গুগলে ‘ভিখারি’ লিখলেই ভেসে উঠছে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি। খবর ইন্ডিয়া টাইমসের।

এবার পাকিস্তানের বিধানসভায় পিচাইকে ডেকে এরকমই প্রশ্ন করা হবে। শনিবার পাকিস্তানের পাঞ্জাব বিধানসভায় এমনই একটি প্রস্তাব পাস করা হয়েছে।

গুগলের হাস্যকর এ সার্ভিস শুক্রবার প্রথম নজরে পড়ে পাকিস্তানিদের। এরপরই শুরু হয় তোলপাড়। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে সোচ্চার হয় পাঞ্জাব বিধানসভা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026