মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪

সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা

সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: সামাজিক নিরাপত্তাখাতে ব্যয় বাড়িয়ে মঙ্গলবার ২০১৯ সালের বাজেটের নথিতে স্বাক্ষর করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। ২৯৫ বিলিয়ন মার্কিন ডলারের এই বাজেটই দেশটির ইতিহাসে সবচেয়ে বড় বাজেট।

অবশ্য, বাজেটে ঘাটতি ধরা হয়েছে সাড়ে ৩৫ বিলিয়ন ডলার। জানা গেছে, তেলের দাম কমতে থাকার কারণে এনিয়ে ষষ্ঠ বছরের মতো বাজেটে ঘাটতি রাখলো দেশটি।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষিত ভিশন ২০৩০ অনুযায়ী নাগরিকদের জন্য আরও কর্মসংস্থান সৃষ্টি করতে চায় রিয়াদ। বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও চলতি বছরের শুরুতে চালু হওয়া ৫ শতাংশ ভ্যাট বৃদ্ধির কারণে কঠিন পরিস্থিতিতে পড়েছে দেশটির বাণিজ্যিক খাতগুলো। দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এবছর এখন পর্যন্ত ভ্যাট থেকে ১২০০ কোটি মার্কিন ডলার আয় করেছে।

সৌদির এক রাজকীয় আদেশে বলা হয়েছে, সরকারি চাকুরিজীবী ও সেনাসদস্যরা মাসিক ১ হাজার রিয়াল ভাতা পেতে থাকবেন। অবসরপ্রাপ্ত, সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী ও শিক্ষার্থীদের পাওয়া ভাতার পরিমাণ বাড়বে ১০ শতাংশ।

কোটা ও বিদেশি কর্মী আনার ওপরে ফি ধার্য করায় গত ১২ মাসে দেশটি ছেড়ে যেতে বাধ্য হয়েছে কয়েকহাজার বিদেশি শ্রমিক। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অভ্যন্তরীণ চাহিদা আর একারণে ২০০৯ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটের পর প্রথমবারেরমত গতবছর সঙ্কুচিত হয়েছে সৌদি অর্থনীতি।

মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বাদশাহ সালমান বলেন, আমরা অর্থনেতিক সংস্কার, আর্থিক শৃঙ্খলা অর্জন ও বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধিকে এগিয়ে নিতে বদ্ধপরিকর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026