বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৫

হিজাব পরায় ছাত্রীকে স্কুলে মারপিট: ভিডিও ভাইরাল

হিজাব পরায় ছাত্রীকে স্কুলে মারপিট: ভিডিও ভাইরাল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: হিজাব পরে স্কুলে যাওয়ায় এক মুসলিম ছাত্রীকে বেধড়ক মারপিঠের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের পিটার্সবার্গের চার্টিয়ের ভ্যালি হাইস্কুলের ওই ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আলজাজিরা তাদের ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করার পর সামাজিকমাধ্যমে তুমুল হইচই শুরু হয়ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুলের বাথরুমে হিজাব পরিহিত এক ছাত্রীর সঙ্গে কথাকাটাকাটি করছে আরেক ছাত্রীর। কথাকাটাকাটির মধ্যেই হঠাৎ করেই দ্বিতীয় ছাত্রীটি হিজাব পরিহিত ছাত্রীটিকে মারতে শুরু করে। গালাগালি আর এলোপাতাড়ি ঘুষি চলতে থাকে।

সামাজিকমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় কাউন্সিল অন আমেরিকান–ইসলামিক রিলেশনস এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য ফেডেরাল অফিসারদের অনুরোধ জানিয়েছে। তারা ভুক্তভোগী ছাত্রীকে আইনি সহায়তার ঘোষণা দিয়েছে।

এ ঘটনায় চার্টিয়েস ভ্যালি স্কুল ডিস্ট্রিক্টের একটি বিবৃতি দিয়ছে। সেখানে বলা হয়েছে, চার্টিয়েস ভ্যালি স্কুল ডিস্ট্রিক্ট কোনো ধরনের হিংসার ঘটনাকে বরদাশত করবে না। ডিস্ট্রিক্ট সব ছাত্রছাত্রীর জন্য নিরাপত্তা ও স্কুলে শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026