রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৮

উৎসব মুখর নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য

উৎসব মুখর নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ড. মোমেনের বাসায় যান অ্যালিসন ব্লেইক। সেখানে তিনি আওয়ামী লীগের এই প্রার্থীর সাথে ৩০ মিনিট একান্তভাবে বৈঠক করেন এ ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক।

বৈঠক শেষে অ্যালিসন ব্লেইক উপস্থিত সাংবাদিকদের জানান, নির্বাচনের প্রচারণা ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য আমি সিলেট এসেছি। সিলেটে উৎসব মুখর পরিবেশে নির্বাচন দেখতে চাই। এসব বিষয় নিয়েই ড. মোমেনের সাথে একটি সুন্দর আলোচনা হয়েছে।

এবিষয়ে নৌকার প্রার্থী ড. মোমেন ব্রিটিশ হাইকমিশনারের সাথে বৈঠকের ব্যাপারে বলেন, নির্বাচন উৎসবমুখর হচ্ছে বলে জানিয়েছি অ্যালিসন ব্লেইককে ।

এছাড়া অ্যালিসন ব্লেইকের সাথে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাঁকে আমি জানিয়েছি নৌকার প্রচার প্রচারণায় বিরোধী দল বিভিন্ন ভাবে বাধা প্রদান করছে। এসব বিষয় তাকে অবগত করানোসহ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়েও অ্যালিসন ব্লেইকের সাথে কথা বলেছি।

তিন আরো বলেন, তাঁকে আমরা জানিয়েছি আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসলে দেশে কি কি উন্নয়ন হবে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি জেনে ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক সন্তোষ প্রকাশ করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026