সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪০

২০১৮ সালে গণমাধ্যম কাঁপিয়েছে যে খবরগুলো

২০১৮ সালে গণমাধ্যম কাঁপিয়েছে যে খবরগুলো

অন্যকিছু ডেস্ক: দরজার এসে কড়া নাড়ছে নতুন বছরের ঘণ্টা। ২০১৮ সালের সূর্য গোধূলিলগ্নে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পুরোবছরের ডায়রির সাফল্য, ব্যর্থতা এবং আলোচিত বিষয়গুলো শেষবারের মতো দেখে নেয়ার সময়ও হয়ে উঠেছে।

এ বছর লন্ডনে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপালের ওপর বিষপ্রয়োগের ঘটনা মাসব্যাপী খবর হয় বিশ্বগণমাধ্যমে। রাশিয়ার ওপর স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়া স্ক্রিপালকে নার্ভ এজেন্ট প্রয়োগের অভিযোগ আনে ব্রিটেন।

ইয়ামেনে দুই কোটি মানুষ খাদ্য সংকটে পড়ে, পূর্ব ঘৌতায় রাসায়নিক হামলা চালানোর অভিযোগ ওঠে বাশার আল আসাদ সরকারের ওপর। সৌদিআরব নারীর গাড়ি চালনার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। ইংল্যান্ডের উইন্ডসর ক্যাসেলে প্রিন্স হ্যারি এবং মেগান মের্কেলের প্রথাভাঙ্গার রাজকীয় বিয়ে টিভিতে দেখে কোটি দর্শক।

এই বছরটা সম্ভবত সবচেয়ে খারাপ হয়ে থাকবে ফেসবুক এবং এর সিইও মার্ক জাকারবার্গের ওপর। কংগ্রেসের শুনানির মুখোমুখি হওয়াসহ ইউরোপিয় আদালতে জবানবন্দি দিতে হয় জাকারবার্গকে। এছাড়া ফেসবুক ব্যবহারকারীদের নিরাপত্তা, তথ্য পাচারজনিত কারণে তোপের মুখে পড়েন জাকারবার্গ।

বছরের বিশেষ আর্কষণ ছিলো সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনের বৈঠক। সুইডেনের হেলসিঙ্কিতে ট্রাম্প-পুতিন বৈঠক ও হাতমেলানোর ছবি আলোকচিত্রীদের প্রতিক্ষার বস্তু হলেও নিজ দেশে সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। প্রথম উত্তর কোরিয় নেতা হিসেবে দক্ষিণ কোরিয়ার সীমান্ত অতিক্রম করেন কিম জং উন।

১৯৫৩ সালের পর প্রথমবারের মতো শান্তির পথে পদযাত্রা করেন দুই নেতা। রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানও পরবর্তী মেয়াদে ক্ষমতার জন্য নির্বাচিত হন। পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফ নির্বাচনে জয়ের পর  ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যান ইমরান খান। তেহরিক-ই-ইনসাফ নির্বাচনে জয়ের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হন তিনি।

২০১৮ সাল শ্রীলংকার রাজনীতির জন্য সবচেয়ে ভয়াবহ বছর ছিলো। প্রেসিডেন্ট সিরিসেনা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে অযোগ্য ঘোষণা করে মাহিন্দ্রা রাজাপাকসেকে নিয়োগ দেন।

তবে পার্লামেন্টের সমর্থন এবং রাজাপাকসের পদত্যাগের পর আবার প্রধানমন্ত্রীত্বের পদ ফিরে পান বিক্রমাসিংহে। মালদ্বীপে প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের পরাজয় নতুন রাজনৈতিক অঙ্গনের সূচনা করে। ইব্রাহিম মোহাম্মদ সোলিহের নেতৃত্বে নতুন শাসনের পথে যাত্রা করে মালদ্বীপ। মালয়েশিয়ার দীর্ঘদিন ধরে রাজনীতির বাহিরে থেকে আবারও প্রধানমন্ত্রীত্বের পদে ফিরে আসেন মাহাথির বিন মোহাম্মদ।

এ বছর ইতিহাসের সবচেয়ে ভয়ানক অগ্নিকান্ডর ঘটনা প্রত্যক্ষ করে ক্যালিফোর্নিয়া। দাবালন ছড়িয়ে পরে গ্রিস এবং ইউরোপের অন্যান্য অংশেও। থাইল্যান্ডের গুহায় তরুণ ফুটবল দলের আটকা পড়ার ঘটনা বিশ্ব গণমাধ্যমের নজর কাড়ে। জটিল উদ্ধার অভিযানের পর কোচসহ নিরাপদে ফেরে কিশোর ফুটবল দল।

সাবেক মার্কিন পর্নোস্টার স্ট্রোমি ড্যানিয়েল অভিযোগ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ছিলো। তার মুখ বন্ধ রাখতে দিয়ে অর্থ প্রদান করে বিপাকে পড়েন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন। যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিকের সাবেক কোচ ল্যারি নেসারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে। ১৫০ জনের বেশি শিশুকে যৌন নিপীড়ন করায় নাসারকে ১৭৫ বছরের জন্য কারাদ- দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টিনি ব্লেসি ফোর্ড মার্কিন বিচারক জর্জ কাভানফের ওপর ১৯৮০ সালে হাইস্কুলে তাকে যৌন হয়রানি করার অভিযোগ আনেন। ২৫ মে হলিউড মোঘল হার্ভে ওয়েইনস্টেইনকে ধর্ষণের অভিযোগে সাজা দেয় ম্যানহাটনের আদালত।

ফ্লোরিডার পার্কল্যান্ডের হাইস্কুলে ১৯ বছর বয়সী নিকোলার ক্রুজ শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলা চালান। এই ঘটনায় নিহত হয় ১৭ জন শিক্ষার্থী। ক্রুজকে পূর্বকল্পিতভাবে ১৭জনকে হত্যার অভিযোগে আটক করা হয়। জেনেভায় ইতালির ব্রিজ ধ্বসে নিহত হয় ৭৩ জন। ১৯৬৭ সালে চালু করা এই ব্রিজ নিয়ে বারবার সতর্কবার্তা দেয়া সত্ত্বেও তা মেরামত করা হয় নি।

বছরের শেষে তুরস্কের সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাসোগজি হত্যা বিশ্বজুড়ে নিন্দার শিকার হয়। এই হত্যাকান্ডে রিয়াদের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পায়। মধ্য আমেরিকার শতশত অভিবাসীর যুক্তরাষ্ট্রের দিকে যাত্রা গণমাধ্যমের নজর কাড়ে।

যুক্তরাষ্ট্র সীমান্তে নিরাপত্তা জোরদার করে। ফ্রান্সে ইয়ালো ভেস্ট বিক্ষোভ দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর শাসনকে চ্যালেঞ্জের মুখে ফেলে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026