রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৮

যুক্তরাজ্যে বর্ষবরণ উৎসবে ছুরিকাঘাতে তিনজন আহত

যুক্তরাজ্যে বর্ষবরণ উৎসবে ছুরিকাঘাতে তিনজন আহত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইংরেজি বর্ষবরণের উৎসবে ছুরিকাঘাতে ট্রাফিক পুলিশের একজন পুলিশ কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন।

তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

৩১ ডিসেম্বর রাতে ম্যানচেস্টারের ভিক্টোরিয়া রেলওয়ে স্টেশনের এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার পুলিশ। ইতোমধ্যেই ছুরিকাঘাতের ঘটনায় তদন্ত শুরু করেছে তারা। তবে এখনও পর্যন্ত হামলার কারণ বা উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, আহত দুই বেসামরিকের একজন পুরুষ, অন্যজন নারী। উভয়ের বয়স ৫০ বছরের মতো। আহত পুলিশ সদস্যের কাঁধে ছুরিকাঘাত করা হয়েছে।

এ ঘটনার পর ভিক্টোরিয়া রেলওয়ে স্টেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের অবস্থা মারাত্মক হলেও সেটা মৃত্যুর ঝুঁকির মতো পর্যায়ে নয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026