অন্যকিছু ডেস্ক: জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এক বিবৃতিতে জানিয়েছে, বিশ^জুড়ে নতুন বছরের প্রথম দিন মঙ্গলবারে কমপক্ষে ৩ লাখ ৯৫ হাজার শিশু জন্মগ্রহন করতে পারে।
সংস্থাটি জানিয়েছে, এ সংখ্যার এক চর্তুথাংশ শিশু জন্ম নিবে দক্ষিণ এশিয়ায়। ধারণা করা হচ্ছে, সবচেয়ে বেশী শিশু জন্ম নিবে ভারতে। এর সংখ্যা ৭০ হাজার।
এরপরে রয়েছে চীন, সেখানে জন্মের সংখ্যা ৪৫ হাজার, এরপরে রয়েছে আফ্রিকার নাইজেরিয়া। সেখানে জন্মের সংখ্যা ২৬ হাজার। বাংলাদেশে জন্মের সম্ভাবনা রয়েছে ৮ হাজার ৪৪৬ শিশুর।
ইউনিসেফ মোতাবেক, এসব শিশুর অধিকাংশই প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা পাবে না। প্রমাণ হিসেবে প্রতিষ্ঠানটি ২০১৭ সালের একই দিনে অর্থ্যাৎ প্রথম দিনে ১০ লাখ শিশু মৃত্যুর কথা জানিয়েছে।
এছাড়া জন্মের দুইমাসের মধ্যেই আরো আড়াই লাখ শিশু মৃত্যুবরণ করেছে। মৃত্যুর কারণগুলো দূর করে এ সংখ্যা কমানো যেত। সংস্থাটি বিশ্ব জুড়ে নবজাতক শিশু ও মাতৃ পরিচর্যার অবস্থা উন্নতি করার আহ্বান জানিয়েছে।