শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: ইতালিয় সুপারকাপের জুভেন্টাস ও এসি মিলানের খেলাটি সৌদি আরবের রিয়াদে কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি।
ওই খেলায় সাধারণ দর্শকের আসনে টিকিট কাটতে গেলে এক সৌদি নারীকে পরিবারের সঙ্গে আসন রয়েছে এমন টিকিট কাটতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে সৌদি আরবে বিতর্কের সৃষ্টি হয়েছে।
কারণ এর আগে সৌদি আরবের বাদশাহ এক ডিক্রি জারি করে নারীদের খেলা দেখার ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে দেন। ইতালিতেও বিষয়টি নিয়ে বিতর্ক চলছে। বলা হচ্ছে যে স্টেডিয়ামে পুরুষ টিকিট কেটে দর্শক হিসেবে প্রবেশ করতে পারছে সেখানে নারীরা নয় কেন?
এটি খুবই দুঃখজনক বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মন্তব্য করছেন। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তিও সালভিনি ফেসবুকে মন্তব্য করেছেন এধরনের ঘটনা বিরক্তিকর।
কারণ ইতালি সুপারকাপের খেলা এমন এক দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে নারী দর্শকরা মাঠেই যেতে পারবে না। এটি অপ্রত্যাশীত।