রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৪

ব্রিটেনে আইন ভঙ্গের কারণে বাংলাদেশি রেস্তোরাঁর লাইসেন্স বাতিল

ব্রিটেনে আইন ভঙ্গের কারণে বাংলাদেশি রেস্তোরাঁর লাইসেন্স বাতিল

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনের বার্মিংহামে একটি জনপ্রিয় বাংলাদেশি রেস্তোরাঁর মদ বিক্রির লাইসেন্স বাতিল করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

বেশ কয়েকটি আইন ভঙ্গের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জনপ্রিয় এই রেস্তোরাঁয় ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদসহ অনেক হাই-প্রোফাইল ব্যক্তিত্ব নিয়মিত খাবার খেতেন।

সম্প্রতি বার্মিংহামে অবস্থিত জিলাবি রেস্তোরাঁয় অভিযান চালায় মিডল্যান্ড পুলিশ। অভিযানে রেস্তোরাঁয় কর্মরত অবস্থায় তিন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ওই তিনজনকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। পুলিশ বার্মিংহাম সিটি কাউন্সিলকে রেস্তোরাঁটি পর্যালোচনার আহ্বান জানায়।

এই সপ্তাহে সিটি কাউন্সিল তাদের সিদ্ধান্তে জানায়, অবৈধ শ্রমিকদের নিয়োগ দেওয়ার বিষয়টি কমিটির কাছে গ্রহণযোগ্য নয়। এ কারণে রেস্তোরাঁটির মদ বিক্রির লাইসেন্স বাতিল করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ারে এটাই সর্বোচ্চ ও কঠিন শাস্তি। লাইসেন্স বাতিল হওয়ায় রেস্তোরাঁটির দৈনন্দিন বাণিজ্যে প্রভাব ফেলবে।

রেস্তোরাঁটি ওই এলাকায় ব্যাপক জনপ্রিয়, অনেক ক্রেতাই জিলাবি’র সুনামের কথা সিটি কাউন্সিলকে লিখে জানাচ্ছেন। কেউ কেউ অর্থ সংগ্রহ করছেন। তবে কাউন্সিল জানিয়েছে, রেস্তোরাঁটির পরিচালনায় বিশৃঙ্খলা রয়েছে।

রেস্তোরাঁটির ব্যবস্থাপকদের একজন আব্দুল রউফ জানান, পুলিশের অভিযানের পর লোক নিয়োগ দেওয়া হয়েছে কাগজপত্র ও নিয়মিত তদারকির জন্য। সিসিটিভি ও কর্মীদের প্রশিক্ষণও হালনাগাদ করা হয়েছে। তিনি বলেন, আমি ক্ষমা চাইছি। এই অবস্থায় সবাইকে নিয়ে আসার জন্য আমি দুঃখিত। যা ঘটেছে এবং ঘটছে সেজন্য আমি দায়ী। সব ভুলের দায় আমি নিচ্ছি। এই ভুলগুলো ব্যক্তিগতভাবে রয়েছে। আমি নিশ্চয়তা দিতে চাই যে, আমার দায়িত্বে থাকার সময় এমন কিছু আর ঘটবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026