বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১

এ্যাপেলের ৩ মাসের ক্ষতি ফেসবুকের মূল্যের চেয়ে বেশি

এ্যাপেলের ৩ মাসের ক্ষতি ফেসবুকের মূল্যের চেয়ে বেশি

প্রযুক্তি আকাশ ডেস্ক: গত অক্টোবরের পর শেয়ার বাজারে এ্যাপেলের শেয়ার বাজার মূল্য কমেছে ৭ শতাংশ। গত অক্টোবরের আগে এ্যাপেলের শেয়ার মূল্য ছিল প্রতিটি ২৩২.০৭ ডলার।

কোম্পানির মোট বাজার মূল্য ছিল ১.১২ ট্রিলিয়ন ডলার। এ বিবেচনায় এ্যাপেল বিশে^র সবচেয়ে দামি কোম্পানি। কিন্তু এ্যাপেলের শেয়ারপত্রের মূল্য হ্রাস পেয়ে তা দাঁড়িয়েছে এখন ১৪২.১৯ ডলারে।

এতে কোম্পানিটির মোট সম্পদ হ্রাস পেয়েছে ৪৪ হাজার ৬’শ কোটি ডলার বা ৪৪৬ বিলিয়ন ডলার। যা ফেসবুকের মোট সম্পদের চেয়ে বেশি। এমনকি এ ক্ষতির পরিমান ইরান, অস্ট্রিয়া ও নরওয়ের অভ্যন্তরীণ উৎপাদনের চেয়ে বেশি। স্পুটনিক

এরপরও এ্যাপেল বিশে^র চতুর্থ শীর্ষ কোম্পানি। মাইক্রোসফট, অ্যামাজন ও গুগলের পরেই এ্যাপেলের অবস্থান রয়েছে। চীনে এ্যাপেলের বাজার পড়ে যাওয়ার পর বিষয়টি সবচেয়ে বড় আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

কানাডায় হুয়াওয়ের নির্বাহীকে গ্রেফতারের পর এর প্রতিবাদ হিসেবে বেশকিছু চীনা কোম্পানি এ্যাপেলের বিকল্প হিসেবে তাদের পণ্য কিনলে বিশাল আকারের ছাড় ঘোষণা করে। এরফলে চীনে এ্যাপেলের বাজার মার খায়।

এ্যাপেলের মোট বাণিজ্যের ১৮ শতাংশ যোগান আসে চীনের বাজার থেকে। চীনে এ্যাপেলের পণ্য বয়কটের কারণেই কোম্পানিটি ক্ষতির মুখে পড়ে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026