শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০৮

কোম্পানীগঞ্জে পাথরখেকোদের হামলা: টাস্কফোর্সের ১৫ জন আহত

কোম্পানীগঞ্জে পাথরখেকোদের হামলা: টাস্কফোর্সের ১৫ জন আহত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পাথরখেকোদের হামলার শিকার হয়েছে টাস্কফোর্স। সোমবার বিকাল ৩টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

এতে টাস্কফোর্সের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তন্মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে বিজিবি সদস্য, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মচারীরা রয়েছেন। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল লাইছ সিলেটভিউকে বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে সোমবার বেলা ১টা থেকে টাস্কফোর্সের অভিযান শুরু হয়। অভিযানের শেষপর্যায়ে পাথরখেকোদের সংঘবদ্ধ একটি চক্র টাস্কফোর্সের ওপর হামলা চালায়।

এতে টাস্কফোর্সের ১৫ জন আহত হয়েছেন। তন্মধ্যে বিজিবি সদস্য, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং আমাদের কর্মচারীরা রয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা অবৈধভাবে পাথর উত্তোলনে জড়িত, তারাই হামলা করেছে। আমরা হামলাকারীদের বিস্তারিত পরিচয় সংগ্রহ করছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, টাস্কফোর্সের ওপর হামলায় স্থানীয় যুবলীগ নেতা আলাউদ্দিন, আলিম উদ্দিন, শাহাব উদ্দিন ও বিল্লাল উদ্দিন জড়িত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026