রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৪

ব্রেক্সিট ইস্যুতে ব্রিটেন ছাড়ছে এক ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক প্রতিষ্ঠান

ব্রেক্সিট ইস্যুতে ব্রিটেন ছাড়ছে এক ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক প্রতিষ্ঠান

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার প্রক্রিয়া ব্রেক্সিট সন্নিকটে চলে এসেছে। ব্রিটেন ১৫ জানুয়ারি ইইউ ত্যাগ করার বিলটি অনুমোদনে পার্লামেন্টে ভোটের আয়োজন করতে যাচ্ছে কিন্তু এখনো পরবর্তী সম্পর্ক নিয়ে চুক্তি নিশ্চিত না হওয়ার দানাবেঁধেছে শঙ্কা ও উদ্বেগ।

এতে প্রায় ১ ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক প্রতিষ্ঠান দেশটি ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্যে অর্থনৈতিক সেবা বন্ধ করে ব্যাংক, বীমাসহ বহু কোম্পানী ইইউ তে স্থানান্তর হচ্ছে।

প্রতিষ্ঠানগুলো ব্রিটেনের বাইরে ইইউ’র অন্যান্য রাষ্ট্রগুলোতে নতুন করে অফিস ও সম্পদগুলো সরিয়ে নিচ্ছে। ব্রেক্সিটের কারণে গ্রাহকদের থেকে তোপের মুখে পড়ার আশঙ্কায় এ পদক্ষেপে নেয়া হচ্ছে বলে সোমবার ব্রিটেন ভিত্তিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর পরামর্শক প্রতিষ্ঠান আর্নস্ট ইয়াং এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রকাশিত তথ্যগুলোর ভিত্তিতে ব্যাংক ও অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর ব্রিটেন ছাড়ার হার প্রায় ১০ ভাগ। তবে এখনো অনেক প্রতিষ্ঠান তাদের আকস্মিক সিদ্ধান্তের বিষয়টি খোলাসা করেনি বলে পরামর্শক প্রতিষ্ঠানটি জানিয়েছে।

যে সকল প্রতিষ্ঠান জনসম্মুখে ঘোষণা দিয়েছে তাদের সংখ্যার ভিত্তিতেই এই হার নির্ণয় করা হয়েছে এবং আসন্ন চুক্তিহীন ব্রেক্সিটই এর মূল কারণ বলে জানিয়েছেন আর্নস্ট ইয়াং এর প্রধান অর্থনৈতিক কর্মকর্তা ওমার আলী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026