বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৫১

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনার কবলে দুর্গাপূজা ও ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনার কবলে দুর্গাপূজা ও ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ

শীর্ষবিন্দু নিউজ: ঈদের ব্যস্ততার মধ্যে বঙ্গবন্ধু সেতুর ওপরে বাস দুর্ঘটনার পর উত্তরাঞ্চলমুখী মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। সোমবার রাত ৮টার দিকে দুর্ঘটনার পর সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। দেড় ঘণ্টা পর এক লেইনে এবং দুই ঘণ্টা পর দুই লেইনে গাড়ি চলাচল পুনরায় শুরু হয় বলে পুলিশ জানিয়েছে।

দুই ঘণ্টা যান চলাচল ব্যাহত হওয়ায় সেতুর টাঙ্গাইল প্রান্তে প্রায় ১৭ কিলোমিটারজুড়ে গাড়ির সারি জমেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। সেতুর একটি বাসের চাকা ফেটে গেলে এই দুর্ঘটনার সূত্রপাত হয় বলে সেতুর ব্যবস্থাপক (ট্রাফিক) মুজাহিদ উদ্দিন জানান। এতে সেতুর দুই লেইনেই চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী গাড়ির লেইনে যান চলাচল শুরু হয় বলে জানান মুজাহিদ। রেকার দিয়ে টেনে ক্ষতিগ্রস্ত সাতটি গাড়ি সরিয়ে নেয়া হলে রাত ১০টা থেকে দুই লেইনেই যান চলাচল শুরু হয় বলে জানান বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) থানার উপপরিদর্শক আল মামুন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিআরটিসির উত্তরাঞ্চলগামী একটি বাসের চাকা সেতুর ওপর হঠাৎ ফেটে গেলে এটি থেমে যায়। তখন পেছনের বাসটি একে ধাক্কা দেয়। তার পেছনের আরো তিনটি বাস একটিকে অন্যটি ধাক্কা দেয়। এর সঙ্গে যোগ হয় আরো দুটি ছোট গাড়ি।

দুর্গাপূজা ও ঈদের ছুটি সোমবার থেকে শুরু হয়েছে। ফলে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী গাড়ির সংখ্যা ছিল বেশি। আর দুর্ঘটনাটি ঘটে উত্তরাঞ্চলগামী গাড়ির লেইনে। দুর্ঘটনা কবলিত বাস পাঁচটির মধ্যে চারটি গাজীপুরের স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীদের নিয়ে আসছিল। তাদের অধিকাংশের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায়। এছাড়া আরো কয়েকজনকে টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে নেয়া হয় বলে খবর পাওয়া গেছে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026