বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২১

জর্জিয়ায় প্রথম মুসলিম ও বাংলাদেশি বংশোদ্ভুত সিনেটর শেখ রহমান

জর্জিয়ায় প্রথম মুসলিম ও বাংলাদেশি বংশোদ্ভুত সিনেটর শেখ রহমান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে প্রথম বাংলাদেশি বংশোদ্ভুত মুসলিম সিনেটর হিসেবে শপথ নিয়েছেন শেখ রহমান। স্থানীয় সময় সোমবার (বাংলাদেশ সময় মঙ্গলবার) জর্জিয়ার জেনারেল অ্যাসেম্বলিতে ইতিহাস গড়ে শপথ গ্রহণ করেন তিনি।

শেখ রহমান জর্জিয়ার প্রথম মুসলিম সিনেটর ছাড়াও যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য থেকে নির্বাচিত হওয়া প্রথম বাংলাদেশি বংশোদ্ভুত সিনেটর। সিবিএস।

জর্জিয়ার গুইনিত কাউন্টি থেকে নির্বাচিত হয়েছেন শেখ রহমান। একজন অভিবাসী এবং মুসলিম সিনেটর হিসেবে, অভিবাসনের প্রতি ইতিবাচক বার্তা পৌঁছাতে চান তিনি।

রহমান বলেন, নির্বাচনি প্রচারণায় প্রথম মুসলিম সিনেটর নয়, একজন অভিবাসী হিসেবে নিজকে তুলে ধরেছি। তবে হ্যাঁ জর্জিয়ার প্রথম মুসলিম সিনেটর হতে পেরে আমি গর্বিত। কিন্তু নিজকে আমি এই দৃষ্টিকোণ থেকে দেখি না। আমি একজন জর্জিয়ান, অন্য অভিবাসীদের মতই আমি এখানে এসেছি। আমি একজন গর্বিত মুসলিম কিন্তু আমি সবার প্রতিনিধি কারণ আমি রাজনীতিকে ধর্ম থেকে পৃথক রাখতে চাই।

রহমান জানান, তারা বাবা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং সরকারী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। ১৯৮১ সালে শিক্ষার্থী হিসেবে প্রথম যুক্তরাষ্ট্রে আসেন রহমান। ভর্তি হন সেন্ট্রাল পেইডমন্ট কমিউনিটি কলেজে। উত্তর ক্যারোলিনার একটি রেস্টুরেন্টে ডিশওয়াশার হিসেবে মাত্র ৩.৩৫ ডলারের কাজ নেন তিনি। ১৯৯৫ সালে মার্কিন নাগরিকত্ব পান রহমান। জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং বৈশ্বিক সম্পর্ক বিষয়ে স্নাতক শেষ করেন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন স্টুডেন্ট সিনেটর এবং গ্লোবাল স্টাডিস এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন রহমান। এক বন্ধুর অনুরোধে শার্লটের মেয়র এইডি নক্সের গর্ভনর পদের প্রচারণায় অংশ নেন তিনি। তবে রাজনৈতিক প্রচারণায় জড়িত থাকলেও নিজে কখনো প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্টতার কথা ভাবেন নি।

কিন্তু ইন্দোনেশিয়া থেকে পড়াশোনা শেষ করে মার্কিন প্রেসিডেন্ট বনে যাওয়া বারাক ওবামাকে দেখে স্বপ্ন বুনতে শুরু করেন তিনি। সেই স্বপ্নকে বাস্তবের লক্ষ্যে পৌঁছে দিয়ে আজ তিনি জর্জিয়ার প্রথম মুসলিম এবং বাংলাদেশি বংশোদ্ভুত সিনেটর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026