মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০৭

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণ দেবে অস্ট্রেলীয়ান কোম্পানী কেমার্ট

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণ দেবে অস্ট্রেলীয়ান কোম্পানী কেমার্ট

শীর্ষবিন্দু নিউজ: গত সপ্তাহে ঢাকার অদূরে অবস্থিত একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছে অস্ট্রেলীয় রিটেইল প্রতিষ্ঠান কেমার্ট। দেশটির প্রথম রিটেইল প্রতিষ্ঠান হিসেবে কেমার্ট দুর্ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেয়ার প্রস্তাব দিয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পোশাক-শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতেও কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে  প্রতিষ্ঠানটি।

কেমার্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়া ও আগুনে পুড়ে যাওয়া কারখানাটির পোশাক-শ্রমিকরা যাতে বিকল্প কর্মসংস্থান খুঁজে পান, তা নিশ্চিত করতে আমাদের দলটি পলমলের সঙ্গে কাজ করছে। গত সপ্তাহের অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে সাত সদস্যের একটি প্যানেল গঠন করা হয়েছে। প্রকৃত কারণ উদঘাটনে তারা তদন্ত অব্যাহত রেখেছেন। ওই কারখানার মালিক নাফিস শিকদার এ অগ্নিকাণ্ডকে দুর্ঘটনা বলে অভিহিত করেছেন।

রাজধানী ঢাকার কাছাকাছি শ্রীপুরে ঘটে যাওয়া ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৭ শ্রমিক প্রাণ হারায়। অগ্নিদগ্ধ হয়ে আহত হয় আরও ৫০ জন। সিডনি মর্নিং হেরাল্ডের এক রিপোর্ট এ তথ্য দেয়া হয়েছে। পলমল গ্রুপ অব কোম্পানিজের ওই পোশাক কারখানায় আরও কয়েকটি বিদেশী প্রতিষ্ঠানের পোশাক তৈরির কাঁচামাল প্রস্তুতের অর্ডার ছিল। কেমার্ট ছাড়াও অস্ট্রেলিয়ার আরও দুটি রিটেইল প্রতিষ্ঠান বিগ ডব্লিউ ও টার্গেট স্বীকার করেছে, তাদের পোশাকের প্রয়োজনীয় কাঁচামাল প্রস্তুতের অর্ডার দেয়া হয়েছিল ক্ষতিগ্রস্ত ওই পোশাক কারখানাটিতে। সম্প্রতি পোশাক তৈরির এ ধরনের একটি অর্ডার দেয়ার কথা নিশ্চিত করেছে কেমার্ট।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026