বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:১০

মোদী হঠাও, দেশ বাঁচাও স্লোগানে মমতার জনসভা শুরু

মোদী হঠাও, দেশ বাঁচাও স্লোগানে মমতার জনসভা শুরু

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ২০১৯ সালে নির্বাচনের আগে মোদী হঠাও, দেশ বাঁচাও স্লোগানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা শুরু।  শনিবার ব্রিগেডের মঞ্চে হাজির আছেন কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে অরুণাচল প্রদেশের প্রথম সারির বিরোধী নেতারা।

‘ইউনাইটেড ইন্ডিয়া’র সার্বিক ছবি ব্রিগেডের সভায়। ‘মোদী হটাও দেশ বাঁচাও’ স্লোগান তুলে এই মঞ্চে সামিল হয়েছেন শরদ পওয়ার, অখিলেশ যাদব,  চন্দ্রবাবু নায়ডু, অরবিন্দ কেজরীওয়াল, এইচ ডি দেবগৌড়া, ওমর আবদুল্লা, ফারুক আবদুল্লা, এম কে স্ট্যালিন, গেগং আপাং, হেমন্ত সোরেনের মতো প্রথম সারির নেতারা। বিরোধী ঐক্যের এই মঞ্চে হাজির হয়েছেন হার্দিক পটেল, জিগ্নেশ মেবাণী।

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের ‘অপশাসন, দুর্নীতি এবং গণতান্ত্রিক কাঠামো অকেজো করে দেওয়ার বিরুদ্ধে সকাল থেকেই একের পর এক নেতা সরব হয়েছেন। ২০১৯–এ নতুন সরকার গড়ার, ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে একমঞ্চে বিরোধীদের সামিল করতে পেরেছেন তার প্রশংসা করেন নেতারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026