শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৯

টিউলিপের সন্তানের ছবি প্রকাশ

টিউলিপের সন্তানের ছবি প্রকাশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও বৃটিশ লেবার দলের এমপি টিউলিপ সিদ্দিক মা হয়েছেন বৃহস্পতিবার।

সন্তানের নাম রেখেছেন রাফায়েল মুজিব সেইন্ট জন পারসি। জন্মের সময় তার ওজন ছিল ৬ পাউন্ড ৬.৯ আউন্স। তার ছবি প্রকাশ করেছে লন্ডনের অনলাইন ডেইলি মেইল। এর দুদিন আগে টিউলিপ সিদ্দিক গুরুত্বপূর্ণ ব্রেক্সিট চুক্তির বিষয়ে ভোট দিতে বৃটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে উপস্থিত হন।

ওইদিনই তার সিজারিয়ান অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু ভোট দেয়ার জন্য তিনি সন্তান জন্ম দেয়ার পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করেন। ছেলে রাফায়েলের ছবি টিউলিপ সিদ্দিকই শেয়ার করেছেন শনিবার।

উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক বিয়ে করেছেন একজন বৃটিশকে। তার নাম ক্রিস পারসি।  সন্তানের ছবি প্রকাশ করে টিউলিপ একটি বিবৃতি দিয়েছেন। তাতে লিখেছেন, রাফায়েল মুজিব সেইন্ট জন পারসিকে দুনিয়াতে স্বাগত জানাতে পেরে টিউলিপ সিদ্দিক ও ক্রিস পারসি গর্বিত।

সে ২০১৯ সালের ১৭ই জানুয়ারি স্থানীয় সময় সকাল ৯টা ৫৯ মিনিটে জন্ম নিয়েছে। এ সময় তার ওজন ছিল ৬ পাউন্ড ৬.৯ আউন্স।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা রয়েল ফ্রি হাসপাতালের চিকিৎসক, নার্স, ধাত্রী ও স্টাফদেরকে তাদের চমৎকার সেবার জন্য এবং আমাদের সন্তানের দেখাশোনার জন্য ভীষণ কৃতজ্ঞতা জানাই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026