শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: শীতের ছুটিতে ব্রিটেনে ভোক্তা ব্যয় হার চাঙ্গা থাকার কথা। কিন্তু ব্রেক্সিট শঙ্কায় ব্রিটেনে আবাসিক বাজারে মূল্য পুনঃনির্ধারণ করতে বাধ্য হচ্ছেন এ খাতের সংশ্লিষ্টরা।
কারণ ক্রেতার অভাব। শ্রমবাজার চাঙ্গা এবং বেতনও বাড়ছে কিন্তু ক্রেতার মনে শঙ্কা ঢুকে গেছে ব্রেক্সিট আতঙ্ক। তাই তারা পয়সা খরচ করতে পিছপা হচ্ছেন। এর নেতিবাচক প্রভাব পড়েছে ব্রিটেনের অর্থনীতিতে।
ব্রিটেনের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স বলছে, ভোক্তা ব্যয় গত ডিসেম্বরে শূন্য দশমিক ৯ শতাংশ পড়ে গেছে। অথচ গত নভেম্বরেই বছরের সবচেয়ে বেশি কেনাকাটা বা ব্লাকফ্রাইডে সেল হয়ে গেছে। স্পুটনিক
বিশ্লেষকরা বলছেন, ভোক্তাদের খরচে অনাগ্রহ জানুয়ারি পর্যন্ত বজায় থাকবে যার প্রভাব গড়াবে অর্থনীতির পর্যন্ত। খাদ্য, পেট্রোল ছাড়া ভোক্তারা সহজে ব্যয় করতে চাচ্ছেন না। ফলে প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধির হারও কমে যেতে পারে।
এছাড়া ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়াম বলছে ২০০৮-২০০৯ সালে যে ভয়াবহ মন্দা দেখা দিয়েছিল তার পর এবারের ক্রিসমাস কেনাকাটা ছিল সবচেয়ে কম। এখন আবার ব্রেক্সিট জটিলতায় ক্রেতারা ঠাহর করতে পারছেন না ব্রিটেনের অর্থনীতি কোনদিকে গড়ায়।
অথচ ব্রিটেনে বেকারত্বের হার ৪.১ শতাংশ যা গত কয়েক দশকে সর্বনি¤œ এবং দশবছরের মধ্যে বেতন বৃদ্ধির হারও রয়েছে সর্বোচ্চ ৩.১ শতাংশে।