শীর্ষবিন্দু নিউজ: ব্রিটেনের বাঙালি মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন ‘লন্ডন বাংলা প্রেস ক্লাব’-এর দ্বিবার্ষিক নির্বাচনের হাওয়া গোটা লন্ডন শহরে বইছে। সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মুখে মুখে নির্বাচনী প্রচারনায় সরগরম ছিল গেল কয়েক সপ্তাহ।
লন্ডনসহ লন্ডনের বাইরের শহরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণের মধ্য দিয়ে ২টি শক্তিশালী প্যানেল হয়েছে। এর মধ্যে একটি হল নাহাস টিম এবং অপরটি এমাদ-জুবায়ের-মুরাদ টিম।
প্রার্থীরা তাদের প্রচারণায় বিভিন্ন অঙ্গীকার তুলে ধরছেন। অনেকেই বলছেন ২০১৯ নির্বাচনে ক্ষমতায় গেলে প্রেস ক্লাবের অর্থ অলস ভাবে ব্যাংকে না রেখে সে টাকা দিয়ে একটি ভবন কিনবেন। ক্লাব সদস্যদের জন্য প্রশিক্ষণ ও ওয়ার্কশপ ইত্যাদির উদ্যোগ নেয়া হবে।
বিলেতে বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতি-কৃষ্টির প্রসার ও বিস্তার এবং প্রবাসী বাঙালির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিষয়ভিত্তিক সেমিনার, আলোচনা সভা, গোলটেবিল বৈঠক করা হবে নিয়মিত। প্রেস ক্লাবকে আরও আধুনিক করা হবে।
লন্ডন বাংলা প্রেস ক্লাব’-এর নির্বাচনকে ঘিরে সর্বত্র বইছে নির্বাচনী কলরব। পোস্টার, লিফলেট আর অঙ্গীকারনামা আদান-প্রদান করছেন বিভিন্ন সোসাল মিডিয়ার মধ্যমে। তাছাড়া রাত-বিরাতে ফোন, সভা, সমাবেশ আর লন্ডনে টি অথবা কপি শপগুলোতে বাংলাদেশী স্ট্রাইলে চলছে আড্ডা। সেই সাথে মধ্যরাত পর্যন্ত দেয়া হচ্ছে বিভিন্ন মিডিয়া হাউজে ভোটারের সমর্থন।
এবারের নির্বাচনে সভাপতি প্রার্থী হলেন সৈয়দ নাহাস পাশা এবং মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী। গত নির্বাচনে দুজনের মধ্যে লড়াই হলেও জয়ী হন সৈয়দ নাহাস পাশা। তবে এবারের নির্বাচনে মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরীর জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন ক্লাবের সদস্যরা।
সহ-সভাপতি পদে প্রার্থী হলেন, ব্যারিস্টার তারেক চৌধুরী এবং মোহাম্মদ আব্দুস সাত্তার। গত নির্বাচনে মাহবুব রহমানের সাথে ভোটযুদ্ধে ব্যারিস্টার তারেক চৌধুরী পরাজিত হলেও এবারের নির্বাচনে নতুন প্রার্থী মোহাম্মদ আব্দুস সাত্তারের সাথে লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি।
সাধারণ সম্পাদক প্রার্থী হলেন সাংবাদিক মোহাম্মদ জুবায়ের এবং আনিসুর রহমান আনিছ। তবে এই পদে মোহাম্মদ জুবায়ের এর জয় নিশ্চিত বলা যায়।
কোষাধ্যক্ষ প্রার্থী হলেন বর্তমান কোষাধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ মাসুম এবং আব্দুল কাদির চৌধুরী মুরাদ। কোন অঘটন না ঘটলে এবারের নির্বাচনে আবু সালেহ মোহাম্মদ মাসুমের জয়ও নিশ্চিত বলা যেতে পারে।
এসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে প্রার্থী হয়েছেন মতিয়ুর রহমান চৌধুরী ও মোহাম্মদ সুবহান। গত নির্বাচনে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কিছু ভোটের ব্যবধানে মোহাম্মদ সুবহান জয়ী হলেও এবারের নির্বাচনে মতিয়ুর রহমান চৌধুরীর সেই হিসেব পাল্টে দিতে পারেন।
কমিউনিকেশন সেক্রেটারি হিসেবে প্রার্থী হয়েছেন জাকির হোসেন কয়েছ এবং এম এ কাইয়ুম। এম এ কাইয়ুম বর্তমান কমিটির দায়িত্ব পালন করলেও জাকির হোসেন কয়েছ তার প্রচারনায় এগিয়ে রয়েছেন।
ট্রেনিং এন্ড রিসার্চ সেক্রেটারি হিসেবে প্রতিদন্দ্বিতা করছেন ইব্রাহিম খলিল এবং আহাদ চৌধুরী বাবু। গত নির্বাচনে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামান্য ভোটের ব্যবধানে ইব্রাহিম খলিল নির্বাচত হলেও এবছর শেষ মুহূর্তে এই হিসাব নাও থাকতে পারে।
ইনফরমেশন এন্ড টেকনোলজি সেক্রেটারি প্রার্থী হিসেবে প্রতিদন্দ্বিতা করছেন আনোয়ার শাহজাহান ও সালেহ আহমদ। গত নির্বাচনে লন্ডনের বাহির থেকে এ পদে প্রার্থী থাকায় সালেহ আহমদ বিপুল ভোটে জয় লাভ করেন। তবে এবার হিসেব কিছুটা হলেও ভিন্ন।
ইভেন্টস এন্ড ফেসিলিটিজ সেক্রেটারি পদে প্রার্থী হয়েছেন আজহার ভুঁইয়া এবং রেজাউল করিম মৃধা। গত নির্বাচন এই পদে আজহার ভুঁইয়া এমাদ- জুবায়ের এলায়েন্সের প্রার্থী হিসেবে পরাজিত হলেও এবছর নির্বাচনে তার জয়ী সভার সম্ভাবনা থাকলেও অনেকে গ্রুপ পরিবর্তন করায় ভালো চোখে দেখছেন না। নির্বাচনের দিন এই হিসাব পরিবর্তন হতেও পারে।
সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৮ জন পুরুষ ও ৩ জন মহিলা। অনেকের মতে ৩ জন মহিলা প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। বাকি ৮ জন পুরুষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে।
নির্বাচর চলাকালিন সময়ে অনেকের সাথে আলাপকালে জানা যায়, শেষ হিসেব নিকেশে পরিবর্তন আসার সম্ভাবনা বেশি। এখন শুধু দেখার পালা। তবে দেখা যাক শেষ পর্যন্ত কারা হাসেন বিজয়ের হাসি।
উল্লেখ্য, লন্ডন-বাংলা প্রেস ক্লাবে এ বছর মোট ভোটার হচ্ছেন ৩১৮ জন। গত নির্বাচনে ভোটার ছিল ৩২২ জন। মোট ১৫টি পদে ২৯ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতবারের মত এবারও ছবিসহকারে ভোটাররা প্রার্থী নির্বাচন করছেন।