শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৮

লন্ডন বাংলা প্রেস ক্লাব নির্বাচন ২০১৯: শেষ হাসি হাসলেন এমাদ-জুবায়ের

লন্ডন বাংলা প্রেস ক্লাব নির্বাচন ২০১৯: শেষ হাসি হাসলেন এমাদ-জুবায়ের

শীর্ষবিন্দু নিউজ: লন্ডন বাংলা প্রেস ক্লাব এর দ্বিবার্ষিক নির্বাচনে লন্ডনসহ লন্ডনের বাইরের শহরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণের মধ্য দিয়ে ২টি শক্তিশালী প্যানেলের তুমুল প্রতিযোগিতার পর ফলাফল প্রকাশিত হয়েছে।

এবারের নির্বাচনে সভাপতি প্রার্থী সৈয়দ নাহাস পাশাকে ১২ ভোটের ব্যবধানে হারিয়েছেন মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী। সৈয়দ নাহাস পাশার মোট ভোটের সংখ্যা ১৫১ এবং মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরীর মোট প্রাপ্ত ভোট ১৬৩।

সহ-সভাপতি পদে প্রার্থী ব্যারিস্টার তারেক চৌধুরী এবং মোহাম্মদ আব্দুস সাত্তারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হাসলেন জলি বলে খ্যাত সদা হাস্ব্যজল ব্যাক্তি তারেক চৌধুরী। গত নির্বাচনে মাহবুব রহমানের সাথে ভোটযুদ্ধে ব্যারিস্টার তারেক চৌধুরী পরাজিত হলেও এবারের নির্বাচনে তার গ্রহণযোগ্যতার প্রকাশ পেলো।  তারেক চৌধুরীর প্রাপ্ত ভোট ১৮৪ আর আব্দুস সাত্তার পেয়েছেন ১২৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জুবায়ের ৭৯ ভোটের ব্যবধানে আনিসুর রহমান আনিছকে হারিয়েছেন। যদিও আগে থেকেই এর নিশ্চয়তা অনুধাবন করা গিয়েছিল। মোহাম্মদ জুবায়ের পেয়েছেন ১৯২ ভোট আর আনিসুর রহমান আনিছ পেয়েছেন ১১৩ ভোট।

কোষাধ্যক্ষ পদে আবু সালেহ মোহাম্মদ মাসুম তার অবস্থান ধরে রেখেছেন। তিনি আব্দুল কাদির চৌধুরী মুরাদকে ৯৩ ভোটের ব্যবধানে হারিয়েছেন। আবু সালেহ মোহাম্মদ মাসুম পেয়েছেন ২০০ ভোট আর আব্দুল কাদির চৌধুরী মুরাদ পেয়েছেন ১০৭ ভোট।

এসিস্ট্যান্ট সেক্রেটারি পদে মতিয়ুর রহমান চৌধুরী এবার হারিয়েছেন মোহাম্মদ সুবহানকে। গত নির্বাচনে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কিছু ভোটের ব্যবধানে মোহাম্মদ সুবহান জয়ী হলেও এবারের নির্বাচনে মতিয়ুর রহমান চৌধুরীর ৫৩ ভোটের ব্যবধানে হারিয়েছেন মোহাম্মদ সুবহানকে। মতিয়ুর রহমান চৌধুরীর প্রাপ্ত ভোট ১৭৮ আর মোহাম্মদ সুবহান পেয়েছেন ১২৫ ভোট।

কমিউনিকেশন সেক্রেটারি হিসেবে এম এ কাইয়ুম হারিয়েছেন জাকির হোসেন কয়েছকে। এম এ কাইয়ুম এর প্রাপ্ত ভোট ১৬৪ আর জাকির হোসেন কয়েছ পেয়েছেন ১৩৯।

ট্রেনিং এন্ড রিসার্চ সেক্রেটারি হিসেবে প্রতিদন্দ্বিতায় ইব্রাহিম খলিল মাত্র ৪ ভোটের ব্যবধানে হারিয়েছেন আহাদ চৌধুরী বাবুকে। ইব্রাহিম খলিলের প্রাপ্ত ভোট ১৫৫ আর আহাদ চৌধুরী বাবুর মোট ভোট ১৫১।

ইনফরমেশন এন্ড টেকনোলজি সেক্রেটারি প্রার্থী হিসেবে প্রতিদন্দ্বিতায় আনোয়ার শাহজাহানকে হারিয়েছেন সালেহ আহমদ। আনোয়ার শাহজাহানের মোট প্রাপ্ত ভোট ১২৮ আর সালেহ আহমদ পেয়েছেন ১৮০ ভোট।

ইভেন্টস এন্ড ফেসিলিটিজ সেক্রেটারি পদে আজহার ভুঁইয়াকে হারিয়েছেন রেজাউল করিম মৃধা। আজহার ভুঁইয়ার মোট প্রাপ্ত ভোট ১৩৫ আর রেজাউল করিম মৃধা পেয়েছেন ১৭১।

নির্বাহী সদস্য পদে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মোট বিজয়ী হয়েছেন- ৬ জন। তারমধ্যে তিনজনই নারী বিজয়ী। বিজয়ী প্রার্থীরা হলেন- আব্দুল কাইয়ুম ১৯১ ভোট, রুপি আমিন ১৬৫ ভোট, মো: এমরান আহমদ ১৫৭ ভোট, পলি রহমান ১৫৭ ভোট, নাজমুল হোসেইন ১৫৬ ভোট, শাহনাজ সুলতানা ১৪৭ ভোট।

নির্বাচনের হাওয়া গোটা লন্ডনজুড়ে সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মুখে মুখে নির্বাচনী প্রচারনায় সরগরম ছিল গেল কয়েক সপ্তাহ। আজ ফলাফের মধ্যে দিয়ে এই নির্বাচনী আমেজের শেষ হলো।

লন্ডন-বাংলা প্রেস ক্লাবে এ বছর মোট ভোটার হচ্ছেন ৩১৮ জন। ভোটারদের দাবী অনুযায়ী, সদ্য নির্বাচিত ব্যাক্তিরা লন্ডন-বাংলা প্রেস ক্লাবকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবেন। এটাই সবার প্রত্যাশা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026