রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৮

ব্রেক্সিটে স্ট্রোক করবে হাজার হাজার ব্রিটিশ

ব্রেক্সিটে স্ট্রোক করবে হাজার হাজার ব্রিটিশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদের (ব্রেক্সিট) কারণে হার্ট অ্যাটাক ও স্ট্রোকে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে হাজার হাজার ব্রিটিশ।

ব্রেক্সিট বাস্তবায়ন হলেই ফল ও সবজি রফতানি মূল্য হবে আকাশচুম্বি। ব্যবসায়ে বাড়তি অর্থ লগ্নির অতিরিক্ত চিন্তায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাবেন তারা।

আগামী এক দশকে আকস্মিক এ মৃত্যুর সংখ্যা অতিরিক্ত আরও প্রায় সাড়ে ১২ হাজার বাড়বে। মঙ্গলবার লন্ডন ইম্পেরিয়াল কলেজ প্রকাশিত নতুন এক গবেষণায় এ তথ্য দেয়া হয়েছে।

এএফপি জানায়, আগামী ২৯ মার্চ ব্রেক্সিট কার্যকরের শেষ সময়সীমা। এ সময়ের মধ্যেই এমপিদের সঙ্গে সমঝোতায় যেতে হবে প্রধানমন্ত্রী তেরেসা মে’কে।

তবে সময় মতো ব্রেক্সিট হওয়া নিয়ে সন্দেহ রয়েছে। তবে ব্রেক্সিট হলে ব্রিটেনের লাভ-ক্ষতির চিত্রাঙ্কন আগে থেকেই শুরু করেছেন বিজ্ঞানী-গবেষকরা।

যুক্তরাজ্যের বিএমজে জার্নালে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, ব্রেক্সিটের পর খাদ্য, বিশেষ করে ফল ও সবজির রফতানি মূল্য অতিমাত্রায় বেড়ে যাবে। চুক্তিহীন ব্রেক্সিট হলে ইইউ’র সঙ্গে কোনো ধরনের সম্পর্ক থাকবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026