রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৮

কর্মচারিদের রেষারেষিতে রানিকে ঘুমাতে হল সাভেন্টস কোয়ার্টারের সোফায়

কর্মচারিদের রেষারেষিতে রানিকে ঘুমাতে হল সাভেন্টস কোয়ার্টারের সোফায়

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কর্মচারিদের রেষারেষি এতই চরম আকার ধারণ করেছে যে তাকে বাধ্য হয়ে ঘুমাতে হয়েছে সোফায়।

তাও সার্ভেন্টস কোয়ার্টারে। ডেইলি স্টার ইউকে এ খবর দিয়ে বলছে, রানির দুজন পোশাক কর্মীর বিরুদ্ধে চরম রেষারেষির কারণে এধরনের অভাবিত ঘটনা ঘটে। কার্যত রানি সোফায় একপ্রকার নির্ঘুম রাত কাটান বলেও অভিযোগ উঠেছে।

রানির সহকারি পোশাক কর্মী পেগি হোয়াথ ৮৯ বছর বয়সে মারা যান। গত মাসে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় পেগির এক ঘনিষ্ট বন্ধু রানির সার্ভেন্টস কোয়ার্টারে বাধ্য হয়ে ঘুমানোর ঘটনা মেইল অনলাইনের রিপোর্টারের কাছে ফাঁস করে দেন।

তিনি জানান, পেগির সঙ্গে রানির আরেক পোশাক কর্মী মে প্রিনটাইসের সঙ্গে দীর্ঘদিন ধরে বনিবনা হচ্ছিল না। তারা নিজেদের মধ্যে বিতর্ক জড়াতেন এবং উভয়ই রানির মনোযোগ আকর্ষণের চেষ্টা করতেন।

স্কটল্যান্ডে রানির অফিসিয়াল বাসভবনে এক রাতে পেগি ও মে যখন তাদের নিজেদের মধ্যে উচ্চস্বরে বিতর্কে লিপ্ত ছিলেন তখন সেখানে হঠাৎ রানির আগমন ঘটে। রানির এধরনের আগমনে আশেপাশের সবাই হতচকিত হয়ে পড়েন এবং কেউ তাদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না।

এক পর্যায়ে রানি পেগির কোয়ার্টারে এসে বলেন, আমাকে ঘুমাতে হবে এবং পাশেই একটি সোফায় তিনি বসে পড়েন। কিন্তু পাশের কক্ষে তখনো পেগি ও মে নিজেদের মধ্যে উচ্চস্বরে বিতর্ক অব্যাহত রাখেন।

এর ফলে রানি ঘুমাতে পারছিলেন না। পেগি রানির খুবই প্রিয় পোশাক কর্মী ছিলেন। কিন্তু রানি তাদের বিতর্ক থামানোর কোনো চেষ্টাও করেননি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026