বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৪

সিংহকে গলা টিপে মারলেন মার্কিন যুবক

সিংহকে গলা টিপে মারলেন মার্কিন যুবক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের কলোরাডোতে পাহাড়ি রাস্তায় দৌড়ানোর সময় সিংহের আক্রমণের মুখে পড়েন এক মার্কিন যুবক।

নিজের জীবন বাঁচাতে সেই সিংহকেই গলা টিপে হত্যা করল সাহসী সেই যুবক। সিংহ-মানুষের এই লড়াইয়ের সাক্ষী থাকল আমেরিকার কলোরাডো।

স্থানীয় সময় সোমবার কলোরাডোর কর্সটুথ পাহাড়ি এলাকায় জগিং করতে বের হয়েছিলেন ওই মার্কিন যুবক।

হঠাৎ পেছন থেকে সিংহের গর্জনের শব্দ পেয়ে প্রমাদ গুনলেন। প্রতিরোধ করার সুযোগই পাননি ওই ব্যক্তি। ততক্ষণে তার মুখে কামড় বসিয়ে দিয়েছে সিংহটি।

সর্বশক্তি দিয়ে নিজেকে সিংহের কবল থেকে মুক্ত করার চেষ্টা করেন। মুহূর্তেই সাহস সঞ্চয় করে ঝাঁপিয়ে পড়া ৩৭ কেজি ওজনের পাহাড়ি সিংহের টুঁটি চেপে ধরলেন। আর তাতেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় সিংহটির।

ওই যুবক এখন হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, ওই ব্যক্তির মুখে গভীর ক্ষত রয়েছে। হাত, পা এবং শরীরের অন্য অংশেও অল্পবিস্তর ক্ষতের সৃষ্টি হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026