রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৮

ব্রিটিশ পার্লামেন্টে কাশ্মীর ইস্যু নিয়ে ভাষণ দিলেন পাকিস্তানী স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটিশ পার্লামেন্টে কাশ্মীর ইস্যু নিয়ে ভাষণ দিলেন পাকিস্তানী স্বরাষ্ট্রমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: কাশ্মীর দিবস উপলক্ষে ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব কমন্সে আয়োজিত এক সেমিনারে ভাষণ দিয়েছেন পাকিস্তানী স্বরাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি।

মঙ্গলবার কাশ্মীর দিবস উপলক্ষে আয়োজিত ওই সেমিনারে পাকিস্তানী বংশদ্ভুত ব্রিটিশ এমপিরা সহ অন্য আইনপ্রনেতারাও অংশ নেন। পাকিস্তানের সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপ-এপিপিজে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কাশ্মীর শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।

তবে ব্রিটিশ পার্লামেন্ট ভবনে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের বিরুদ্ধে তীব্র অসন্তোষ ব্যক্ত করেছে ভারত। প্রতিবছর ৫ই ফেব্রুয়ারি কাশ্মীরের জনগণের প্রতি সহমর্মিতা জানিয়ে এই দিবস পালন করে পাকিস্তান।

তবে মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের সেমিনার নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানায়, তারা ব্রিটিশ সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে এবং আগামীতে এই বিষয়টি তারা দ্বিপাক্ষিক আলোচনায় উপস্থাপন করবে।

ভারতের প্রতিবাদের প্রেক্ষিতে ব্রিটিশ সরকার জানায়, কুরেশি সরকারি আমন্ত্রণে নয় বরং ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে এসেছিলেন। তাই সেমিনারে কুরেশির বক্তব্য দেয়ার বিষয়টি ব্রিটিশ সরকারের দায়িত্বের আওতায় পড়েনা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026