রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৭

২ বছর পর ব্রিটেনের রাজা হচ্ছেন প্রিন্স চার্লস: প্রস্তুতি নিচ্ছেন রানি

২ বছর পর ব্রিটেনের রাজা হচ্ছেন প্রিন্স চার্লস: প্রস্তুতি নিচ্ছেন রানি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ৬৭ বছর ধরে ব্রিটেনের রাজদ- বহনে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। স্বাভাবিকভাবেই প্রস্তুতি নিচ্ছেন রাজদ- ছেলে প্রিন্স চার্লসের হাতে তুলে দেয়ার।

আগামী দুই বছরের মধ্যেই এ গুরুদায়িত্ব নিতে হবে প্রিন্স চার্লসকে। রানির শতজন্ম বার্ষিকীতে প্রিন্স চার্লস এ দায়িত্ব বুঝে নেবেন এমন ধারণা থাকলেও তার মৃত্যুতে সে উদযাপন নাও হতে পারে।

তাই রানিও ঝুঁকি নিতে চাচ্ছেন না। ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি রানির বাবা রাজা ষষ্ঠ জর্জ মারা গেলে সিংহাসনের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। রানির বয়স ছিল তখন ২৫ বছর। স্টার ইউকে

প্রিন্স চার্লস ইতিমধ্যে রানির অনেক গুরুদায়িত্ব পালন করতে শুরু করেছেন। যা ব্রিটেনের আগামী রাজা হওয়ার প্রস্তুতি পর্ব বলা চলে। আগামী ২০২১ সালে ২১ এপ্রিল রানি ৯৫ বছর বয়সে পা দিচ্ছেন। এবং তখনি প্রিন্স চার্লসকে সিংহাসনে দেখতে চান তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026