বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:০৯

ভ্যালেন্টাইন ডে ১০ হাজার যুগলের শপথ: পরিবারের অমতে লাভ ম্যারেজ নয়

ভ্যালেন্টাইন ডে ১০ হাজার যুগলের শপথ: পরিবারের অমতে লাভ ম্যারেজ নয়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: ভারতের গুজরাটে বিভিন্ন স্কুল ও কলেজে গিয়ে ভ্যালেন্টাইনস ডে’তে এই শপথ গ্রহণ অনুষ্ঠান করা হবে।

যাতে হুট করে বিয়ের সিদ্ধান্ত অল্পবয়সী ছেলেমেয়েরা না নেয়, সেই বিষয়ে তাদের সচেতন করে তোলার চেষ্টা করা হবে। মনের মানুষের দেখা পেলেও বাবা–মার সম্মতি আদায় করেই তাকে বিয়ে। পরিবারের অমতে পালিয়ে গিয়ে বিয়ে নয়।

১৪ ফেব্রুয়ারির প্রেম দিবসে এমনই শপথ নেবে গুজরাটের ১০ হাজার তরুণ–তরুণী। লাফটার থেরাপিস্ট কমলেশ মসালাওয়ালার সংগঠন হাস্যমেভ জয়তে এই শপথগ্রহণ অনুষ্ঠানের উদ্যোক্তা।

তিনি বলেছেন, আজকাল অল্পবয়সী অনেক ছেলেমেয়েই প্রেমে পড়ে আগুপিছু না ভেবে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু সেইসব সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রেই দীর্ঘস্থায়ী হয় না। তাই পরিবারের অমতে বিয়ে করা ঠেকাতেই এই উদ্যোগ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026