শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৪

ব্রেক্সিটের কারণে মিলিয়ন পাউন্ডের তহবিল হারাবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

ব্রেক্সিটের কারণে মিলিয়ন পাউন্ডের তহবিল হারাবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

শীর্ষবিন্দু নিউজ: ব্রিটেন জন্য অশনি সংকেত ব্রিটেন। আর এর মারাত্নক প্রভাব পড়বে বাংলা পাড়া বলে খ্যাত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে।

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে আসার কারণে লন্ডনের সবচেয়ে বৈচিত্র্যময় ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বারা টাওয়ার হ্যামলেটসের জনগুরুত্বপূর্ণ সার্ভিসগুলোর মিলিয়ন মিলিয়ন পাউন্ডের তহবিল হারাতে হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

টাওয়ার হ্যামলেটস ব্রেক্সিট কমিশনের রিপোর্টে এই সতর্কবাণী উচ্চচারণ করা হয়। বৃহস্পতিবার ১৪ ফেব্রুয়ারী লন্ডন সিটি হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। বারার ওপর ব্রেক্সিট এর প্রভাব নিরূপনের লক্ষ্যে গত বছরের সেপ্টেম্বর মাসে মেয়র জন বিগস টাওয়ার হ্যামলেটস’ ব্রেক্সিট কমিশন গঠন করেন।

রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে বক্তৃতাকালে মেয়র জন বিগস বলেন, টাওয়ার হ্যামলেটস হচ্চেছ লন্ডনের কনিষ্ঠতম ও দ্রুত ক্রমবর্ধনশীল বারা, এবং জাতীয় অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখা তিনটি লকাল অথরিটির একটি।

তাই আমাদের ব্রেক্সিট কমিশনের গবেষণায় ওঠে আসা তথ্য উপাত্ত শুধু এই জনপদের ক্ষেত্রেই প্রযোজ্য হবেনা, এগুলো সারা দেশের জন্যই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।

মেয়র বলেন, ব্রেক্সিট এর কারণে যে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন বা প্রভাব পড়বে তা আমাদের বারা যেন যথাযথভাবে মোকাবেলা করতে সক্ষম হয়, তা নিশ্চিত করতে কাউন্সিল নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে। চার মাসের সমন্বিত পর্যালোচনা, সংশ্লিষ্ট সকল পর্যায়ের জনগণের মতামত ও প্রমাণাদির ভিত্তিতে তৈরীকৃত প্রতিবেদনটি আমাদের জন্য একটি প্লাটফরম হিসেবে কাজ করবে এবং লক্ষ্যসমূহ অর্জনে সাহায্য করবে।

তিনি বলেন, পরিবর্তনের সাথে খাপ খাওয়া এবং যে কোন মাত্রার অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তনের গরীয়ান ইতিহাস রয়েছে ইস্ট এন্ডের।

জনপ্রশাসনে আমাদের অংশীদারদের সাথে, এবং ব্যবসা বাণিজ্য ও লন্ডনের অন্যান্য কাউন্সিলের সাথে সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে ব্রেক্সিটের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে সাফল্য অর্জন করতে আমরা সক্ষম হবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তিনি বলেন, ব্রেক্সিটের কারণে স্থানীয় অর্থনীতি, স্থানীয় জনসাধারণ এবং জনগুরুত্বপূর্ণ সেবাখাতগুলো পরিচালনার ওপর যেধরনের ক্ষতিকর প্রভাব পড়তে পারে তার বিস্তারিত চিত্র কমিশনের এই রিপোর্টে ফুটে ওঠেছে।

কমিশন তাদের প্রতিবেদনে যে উদ্বেগগুলো তুলে ধরেছে, তার অনেকগুলো আমি শেয়ার করেছি। যেমন দক্ষ কর্মীদের জন্য বেতনের থ্রেসহোহ্ব বা সীমা নির্ধারণের প্রস্তাব, যা শুধু অর্থনীতির প্রবৃদ্ধির ওপরই আঘাত হানবে না, এরফলে আমাদের পাবলিক সার্ভিসসমূহ চরম কর্মী সংকটের মুখে পড়বে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মেম্বার ফর ব্রেক্সিট, কাউন্সিলর আমিনা আলীকে চেয়ার করে গঠন করা হয়েছিলো এই ব্রেক্সিট কমিশন। এতে কমিশনার হিসেবে ছিলেন প্রফেসর টনি ট্রাভেরস’ (এলএসই স্কুল অব গভর্ণমেন্ট), হাওয়ার্ড ডাওবার (ম্যানেজিং ডিরেক্টর ফর স্ট্র্যাটেজি এট ক্যানারি ওয়ার্ফ গ্রুপ), সু টারপ্লিওস্কি (লন্ডন পলিসি চেয়ার ফর দ্যা ফেডারেশন অব স্মল বিজনেস) এবং মাইকেল প্যান্টলিন (ডিরেক্টর অব পিপল এট বার্টস এনএইচএস ট্রাস্ট)। তাদের চার মাসব্যাপি কঠোর পরিশ্রমের ফসল এই রিপোর্টে ১৩টি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধারার পাশাপাশি ২৪টি সুপারিশ করা হয়।

কমিশন চেয়ারপার্সন, কাউন্সিলর আমিনা আলী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আমাদের বাসিন্দারা ইউরোপীয়ান ইউনিয়নের তহবিল থেকে মিলিয়ন মিলিয়ন পাউন্ডের সুবিধাদি পেয়েছেন। অর্থনীতির চলমান অনিশ্চয়তার মুখে আমাদের কমিউনিটি ও স্বেচ্চছাসেবী সংগঠনগুলো তাদের পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে মারাত“ক সংকটের মুখোমুখি হচ্চেছন।

সরকারের ব্রেক্সিট-উত্তর পরিকল্পনায় একি ধরনের আর্থিক সহায়তার বিষয়টি নিশ্চিত করতে সরকারের সাথে লবি করার জন্য আমরা প্রতিবেশী বারাসমূহ ও মেয়র অব লন্ডনের সাথে ঘনিষ্টভাবে কাজ করবো।

তিনি বলেন, গণভোটের পর যুক্তরাজ্যে জীবন যাপনে নানান চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কারণে ইউরোপীয়ান ইউনিয়নভূক্ত দেশগুলোর নাগরিকদের মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় দক্ষ কর্মীদের মারাত্মক সংকট দেখা দিতে পারে বলে ব্যবসায়িরা তাদের আশংখার কথা আমাদের কাছে তুলে ধরেন।

কাউন্সিলর আমিনা আলী বলেন, টাওয়ার হ্যামলেটসে ৪১ হাজারেরও বেশি ইইউ সিটিজেন বসবাস করছেন। তাদেরকে এখানে থাকার জন্য উদ্বুদ্ধ ও আশ্বস্ত করতে আমাদের পক্ষে যা যা করা সম্ভব আমরা করছি। চাকুরি বাজারে যে পরিবর্তনগুলো ঘটছে, তার প্রেক্ষিতে স্থানীয় বাসিন্দাদের দক্ষতা বাড়িয়ে দক্ষ কর্মি সংকট পূরণে কি ধরনের পদক্ষেপ নেয়া যায় তা চিহ্নিত করতে আমরা ব্যবসায়িদের সাথে কাজ করে যাবো।

অবশ্য, টাওয়ার হ্যামলেটস ব্রেক্সিট কমিশনের এই রিপোর্টকে স্বাগত জানিয়ে মেয়র অব লন্ডন, সাদিক খান বলেন, এই রিপোর্ট প্রণয়নে কাউন্সিল এবং বিশেষজ্ঞ প্যানেল যে কঠোর পরিশ্রম করেছে, সেজন্য আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026