মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৪

সৌদি ক্রাউন প্রিন্সের সফর: প্রত্যাশার চেয়েও প্রাপ্তি বেশি পাকিস্তানের

সৌদি ক্রাউন প্রিন্সের সফর: প্রত্যাশার চেয়েও প্রাপ্তি বেশি পাকিস্তানের

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: পাকিস্তানকে একটি ‘ডিয়ার কান্ট্রি’ বা প্রিয় দেশ বলে আখ্যায়িত করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

পাকিস্তান সফরে এসে রোববার রাতে ইসলামাবাদে প্রাইম মিনিস্টার হাউসে নৈশভোজে অংশ নিয়ে এ কথা বলেন তিনি তিনি।

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান রোববার সন্ধ্যায় রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে অবতরণ করেন। তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী ইমরান খান, সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া ও মন্ত্রীপরিষদের সিনিয়র মন্ত্রীরা।

এ সময় ক্রাউন প্রিন্সকে ২১বার তোপধ্বনির মধ্য দিয়ে গার্ড অব অনার য়ো হয়। নির্ধারিত প্রোটোকল ভেঙে ইমরান খান নিজেই সৌদি ক্রাউন প্রিন্সকে বহনকারী গাড়ি চালিয়ে নিয়ে যান প্রধানমন্ত্রীর বাসভবনে।

এ সফরে সৌদি আরবের শক্তিধর এই ক্রাউন প্রিন্স বলেছেন, পাকিস্তানের অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ে সহযোগিতা করতে চায় সৌদি আরব। আমরা আমাদের এই অঞ্চলকে বিশ্বাস করি, এ জন্যই আমরা এখানে বিনিয়োগ করছি। আমি (২০১৭ সালে) ক্রাউন প্রিন্স হওয়ার পর এটাই আমার প্রথম পূর্বমুখী সফর। প্রথম দেশ হলো পাকিস্তান।

নৈশভোজের আগে দুটি দেশ দ্বিপক্ষীয় সম্পর্কে সহযোগিতার অংশ হিসেবে ২০০০ কোটি ডলারের সমঝোতা স্বারক স্বাক্ষর করে। এর আওতায় রয়েছে তেল শোধনাগার নির্মাণ, পেট্রোকেমিকেল খাত, খেলাধুলায় সহযোগিতা, সৌদি আরবের পণ্য আমদানিতে আর্থিক চুক্তি, বিদ্যুত উৎপাদন বিষয়ক প্রকল্প ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন।

তিনি বলেছেন, আমরা বিশ্বাস করি অদূর ভবিষ্যতে পাকিস্তান হতে যাচ্ছে অত্যন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। আমরা নিশ্চিত হতে চাই যে, আমরা তাদের একটি অংশ। বর্তমানে গ্রেট এক নেতৃত্বের অধীনে পাকিস্তানের সামনে আছে একটি গ্রেট ভবিষ্যত। রোববার তিনি দু’দিনের সফরে পাকিস্তান এসেছেন। এ সময়ে তিনি পাকিস্তানের ভবিষ্যত অর্থনীতির বিষয়ে আশা প্রকাশ করেছে।

তিনি বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে ইসলামাবাদের সঙ্গে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার জন্য অপেক্ষা করছে তার দেশ। এ খবর দিয়েছে ভারতের বার্তা সংস্থা আইএএনএস।

সৌদি আরবের জেলে আছেন এমন দুই হাজারের বেশি পাকিস্তানি বন্দিকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন পাকিস্তান সফরে আসা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি সোমবার সকালে প্রতিশ্রুতি দিয়েছেন সৌদি আরবে বসবাসকারী পাকিস্তানিদের জন্য যা কিছু সম্ভব তার সবই করবেন। এর আওতায় ওইসব বন্দিকে মুক্তি দেয়ার নির্দেশ দেন ক্রাউন প্রিন্স। এ কথা বলেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। এ খবর দিয়েছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা অনলাইন ডন।

রোববার রাতে ক্রাউন প্রিন্সকে প্রধানমন্ত্রী ভবনে স্বাগত জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় তিনি সৌদি আরবে পাকিস্তানের যেসব শ্রমিক কঠিন অবস্থায় রয়েছেন তাদের জন্য ক্রাউন প্রিন্সের কাছে বিশেষ অনুরোধ রাখেন। তিনি আহ্বান জানান, ‘তাদেরকে আপনার নিজের মানুষ হিসেবে দেখুন’।

ইমরান খান আরো বলেছেন, বর্তমানে সৌদি আরবের জেলখানায় বন্দি আছেন প্রায় তিন হাজার পাকিস্তানি। ক্রাউন প্রিন্সের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনি তাদের দিকে এভাবে তাকান যে, তারা গবির মানুষ। পরিবারকে ফেলে গেছেন দেশে।
সঙ্গে সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানকে নিশ্চয়তা দেন ক্রাউন প্রিন্স। তিনি বলেন, ক্রাউন প্রিন্সকে যেন সৌদি আরবে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে বিবেচনা করা হয়। তিনি অব্যাহতভাবে বলে যেতে থাকেন- আমরা পাকিস্তানকে না বলতে পারি না। আমরা যা পারি তার সবই করবো।

সোমবার এ নিয়ে টুইট করেছেন ইমরান খান। তিনি তাতে বলেছেন, পাকিস্তানের জনগণের হৃদয় জয় করে নিয়েছেন ক্রাউন প্রিন্স। বিশেষ করে আমি যখন সৌদি আরবে কর্মরত পাকিস্তানি প্রায় ২৫ লাখ শ্রমিকের বিষয়ে অনুরোধ করেছি তিনি যখন বলেছেন, ‘আমাকে সৌদি আরবে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে বিবেচনা করুন’।

অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এক টুইট করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের অনুরোধে ক্রাউন প্রিন্স সৌদি আরবের জেল থেকে ২১০৭ জন পাকিস্তানি বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন তাৎক্ষণিকভাবে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিও ক্রাউন প্রিন্সের প্রশংসায় পঞ্চমুখ। অবিলম্বে পাকিস্তানি বন্দিদের মুক্তির নির্দেশ দেয়ার বিষয়ে তিনি উদারভাবে সম্মতি দিয়েছেন বলে এমন প্রশংসা করেন তিনি। কুরেশি আরো বলেন, বাকিদের বিষয়ে পর্যালোচনা করা হবে। প্রধানমন্ত্রীর অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়ায় পাকিস্তানের জনগণ ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানিয়েছে বলে জানান তিনি।

এ সময়ই তিনি এসব মন্তব্য করেন। বলেন, সৌদি আরবের সব নাগরিকের কাছে পাকিস্তান হলো একটি প্রিয় দেশ। কঠিন ও ভাল সময়ে দু’টি দেশ একসঙ্গে কাজ করেছে।

ওই অনুষ্ঠানে সৌদি ক্রাউন প্রিন্সের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি এ সময় বলেন, পাকিস্তানের প্রয়োজনের সময় সব সময়ই সৌদি আরব পাকিস্তানের বন্ধু। এ সময় তিনি চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি)  প্রকল্প ও বেইজিংয়ের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ যোগযোগের উপকারিতার কথা তুলে ধরেন।

এ প্রকল্পে সৌদি আরবকে আমন্ত্রণ জানান। ক্রাউন প্রিন্সের সামনে দুটি অনুরোধ তুলে ধরেন ইমরান খান। তার প্রথমটি হলো, তিনি সৌদি আরবের উদ্দেশে পাকিস্তান ছেড়ে যাওয়ার আগে পাকিস্তানি হজযাত্রীদের অভিবাসন বিষয়ক ব্যবস্থা পাকিস্তানের বড় তিনটি বিমানবন্দরে অনুমোদন করতে হবে।

আর দ্বিতীয় অনুরোধটি হলো, সৌদি আরবে পাকিস্তানি যেসব শ্রমিক কঠোর অবস্থায় কাজ করছেন তাদের বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি দেয়া।

এর বাইরে রোববারই ওয়ান-টু-ওয়ান বৈঠক করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এর আগে ক্রাউন প্রিন্স মোহাম্মদের পাকিস্তান অবতরণ উপলক্ষ্যে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি শহরে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026