রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১৩

কিশোরীরা যেনো আমার মতো ভুল না করে: আইএস বধূ শামিমা

কিশোরীরা যেনো আমার মতো ভুল না করে: আইএস বধূ শামিমা

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ ডেস্ক: উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট এ যোগদানকারী আলোচিত ব্রিটিশ নাগরিক শামীমা বেগমের বাবা আহমেদ আলী মেয়েকে তীব্র ভাষায় তিরস্কার করে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে সাক্ষাত্কার দেন।

তিনি মেয়ের ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদকে সমর্থন করেন বলেও মন্তব্য করেন। আহমেদ আলীর সাক্ষাত্কারের একদিনের মাথায় অনুতপ্ত হয়ে শামীমা বললেন, কোনো কিশোরী যেন আমার মতো ভুল না করে।

শামীমা ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, আইএসে যোগ দিয়ে জীবনে মারাত্মক ভুল হয়েছে, আমি এর জন্য আন্তরিকভাবে দু:খিত। অন্য ব্রিটিশ কিশোরীরা যেনো একই ভুল না করে এ বিষয়ে আমি সচেতনতা বৃদ্ধি করতে চাই। তাই আমাকে ব্রিটেনে প্রবেশে দ্বিতীয়বার সুযোগ দেয়া হোক।

তিনি আরো বলেন, মানুষ তার জীবন কিভাবে পরিবর্তন করতে পারে আমি তার দৃষ্টান্ত হতে চাই। ব্রিটিশ কিশোর-তরুণরা যেনো একই ভুল না করে এ ব্যাপারে তাদের সচেতন ও সহযোগিতা করতে চাই।

আমার মতো অন্যকেউ যেনো হঠাত করে এভাবে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত না নেয় সে ব্যাপারেও সচেতনতা বৃদ্ধি করতে চাই।

আইএসে যোগ দিয়ে যুদ্ধ করে অনেকেই দেশে ফিরে গেছে। কিশোর-কিশোরী, নারী ও পুরুষসহ অন্তত ৪২৫ জন ব্রিটেনে ফিরে গেছে বলে দাবি করা হয়।

কিন্তু, আমাকে দেশে ফিরতে দেয়া হচ্ছে না। আমার সঙ্গে ব্রিটিশ সরকার বৈষম্যমূলক আচরণ করছে বলে তিনি অভিযোগ করেন।

সিরিয়ার আল-হৌল শরণার্থী শিবিরে রয়েছেন ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসীদের অনেক বধূকে। মার্কিন সমর্থিত সশস্ত্র যোদ্ধা সংগঠন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) এর এই শরণার্থী শিবির থেকে ইতোমধ্যেই দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই।

আল-হৌলে আটকে থাকাদের মধ্যে অন্যতম একজন ব্রিটিশ তরুণী শামিমা বেগম। তিনি ২০১৫ সালে অন্য আরো দু’জন কিশোরীর সঙ্গে আইএসে যোগ দেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026