রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৯

ঈদের রেসিপি

শারমীনা ইসলাম

undefined

দেখতে দেখতে কোরবানির ঈদ চলে এলো। কাজের চাপে ঈদের রান্নার আইটেম এখনো ঠিক করে উঠতে পারেননি? কোনো চিন্তা নেই, আপনাদের কাজ সহজ করার জন্যই আমাদের এই আয়োজন।

কাটা মশলায় মাংস
উপকরণ: খাসির মাংস ৫ কেজি, পেঁয়াজ কুঁচি ৪ কাপ, পেঁয়াজ বেরেস্তা ৪ কাপ, রসুন কুঁচি ২ টেবিল-চামচ, আদা মিহি কুঁচি ৪ টেবিল-চামচ, , শুকনা মরিচ গুঁড়া ২ চা-চামচ, শুকনা মরিচ ৬টি, কাঁচা মরিচ ১০টি, গোলমরিচ ১ চা-চামচ, টক দই ২ কাপ, তেজপাতা ৪টি, দারুচিনি ৬ টুকরা, এলাচ ৪টি, (জয়ফল-জয়ত্রী ও পোস্তদানা) বাটা ২ টেবিল-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, আলু বোখারা ৮টি, চিনি ৪ চা-চামচ, লবণ স্বাদমতো, মাওয়া গুঁড়া ২ টেবিল-চামচ, মালাই আধা কাপ, তেঁতুলের আচার ২ টেবিল-চামচ সরিষার তেল ২ কাপ ।
প্রণালি: মাংস টুকরা করে পানি ঝরিয়ে রাখুন। পেঁয়াজ বেরেস্তা, গরম মসলার গুঁড়া, মাওয়া, মালাই, শুকনা মরিচ ভাজা গুঁড়া বাদে বাকি সব উপকরণ দিয়ে মাংস মেখে ২ ঘণ্টা রেখে দিন।
এবার মাংস ঢেকে চুলায় দিয়ে মৃদু আঁচে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে বেরেস্তার সঙ্গে গরম মসলার গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে মেখে মাংসে দিন। কাঁচা মরিচ, মাওয়া, তেঁতুলের মাড় দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে মালাই দিয়ে নামিয়ে নিন।
Mutton_Kormaখাসির কোরমা
উপকরণ: খাসির মাংস ২ কেজি, পেঁয়াজ বাটা ২ কাপ,  আদা বাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ২ টেবিল চামচ, ধনে বাটা ১ টেবিল চামচ, জিরে বাটা ১ টেবিল চামচ, কাজু বাদাম ৮টি (বাটা), লবঙ্গ ২টি, এলাচ ৪টি, দারুচিনি, তেজপাতা, কাঁচামরিচ ১০টি, তেল ১ কাপ, এলাচ ৩টি, হলুদ গুঁড়া আধা চামচ, টমেটো ২ টি, টকদই ২ কাপ, লবণ স্বাদ মতো, মরিচ গুঁড়া সামান্য।

যেভাবে করবেন: মাংস পরিষ্কার করে ধুয়ে পেঁয়াজ, রসুন, আদা, ধনে, জিরা, বাদাম, মরিচ, টকদই, এলাচ, লবঙ্গ দারুচিনি, তেজপাতাসহ সব মশলা মেখে ৩০ মিনিট মেরিনেট করে রাখুন। এবার চুলায় পাত্রে তেল দিয়ে মেরিনেট করা মাংস দিয়ে ঢেকে রান্না করুন। মাংস সিদ্ধ হয়ে এলে অল্প আচে আরও আধা ঘণ্টা রান্না করুন। মাংসের পানি শুকিয়ে তেল ওপরে উঠলে কাঁচা মরিচ দিয়ে একটু নেড়ে নামিয়ে নিন।
keema ঝুরি কাবাব: খাসির মাংসের কিমা ১ কেজি। পেঁয়াজ কুঁচি- ৪ কাপ, রসুন বাটা ২ চা চামচ, আদা বাটা ২ চা চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, ধনে বাটা ১ চা চামচ, জিরে বাটা ১ চা চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ৬ টুকরা, এলাচ ৪টি, (জয়ফল-জয়ত্রী ও পোস্তদানা) বাটা ২ চা চামচ, লবন স্বাদমতো, টকদই ১ কাপ এবং তেল-দেড় কাপ।

যা করবেন: কিমা ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে তেল গরম করে প্রথমে তেজপাতা, দারুচিনি এবং এলাচ দিয়ে কিছুক্ষণ ভেজে পেঁয়াজ কুঁচি দিন। পেয়াজ সোনালী হলে মাংস এবং বাকী মশলা দিয়ে কষান। মাংসের পানি শুকিয়ে গেলে টকদই দিন মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার মাংস নেড়ে ভাজা ভাজা করে নামিয়ে নিন।

কাচ্চি বিরিয়ানি

এই ঈদে পরিবার এবং আত্মীয় বন্ধুদের রসনা তৃপ্তি মেটাতে, যারা অনেকগুলো আইটেম করতে ঝামেলা মনে করছেন। তাদের জন্য কাচ্চি বিরিয়ানির রেসিপি। ও,  কাচ্চি বিরিয়ানির সঙ্গে বোরহানিও চাই।

উপকরণ : খাসির মাংস ৪ কেজি, পোলাওয়ের চাল ২ কেজি, ঘি ৫০০ গ্রাম, আলু আধা কেজি, পেঁয়াজের বেরেস্তা ২কাপ, দারুচিনি ৮-১০ টুকরো, এলাচ ১০-১২টি, আদা বাটা ৪ টেবিল চামচ, রসুন বাটা ৪ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া (দারুচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রি, শাহজিরা ও গোলমরিচ) ২ টেবিল চামচ, জিরা আধা চা চামচ, দই দেড় কাপ, দুধ ৪ কাপ আলুবোখারা ১৪-১৫টা, গোলাপ জল ১ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো।

প্রনালী : মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। হাঁড়িতে মাংসের সাথে আদা রসুন বাটা, লবণ, চিনি, টকদই, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে মেখে আধা ঘণ্টা রেখে দিন। গরম মসলার গুঁড়া, অর্ধেক ঘি ও জাফরান দিয়ে ভালোভাবে মাংস মেখে ১৫ মিনিট রাখুন।

এবার দুই কাপ দুধ মাংসের ওপর ঢেলে দিন। আলু লবণ মেখে তেলে ভেজে মাংসের ওপর দিন চাল ধুয়ে আধা সেদ্ধ করে মাংসে দিন। বাকি অর্ধেক ঘি, পেঁয়াজের বেরেস্তা, কিশমিশ, আলুবোখারা, বাদাম, গোলাপ জল ছড়িয়ে দিয়ে অল্প আঁচে এক ঘণ্টার মতো চুলোয় রাখুন। চুলোয় উঠানোর আগে আটা গুলিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে দিন। এক ঘণ্টা পর আঁচ আরো কমিয়ে দমে রাখুন।  চুলোয় তাওয়ার ওপর হাঁড়ি বসিয়ে অল্প আঁচে দমে রাখুন। চুলা থেকে নামিয়ে পছন্দ মতো সালাদের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
borhaniবোরহানি:

উপকরণ মিষ্টি দই – ২ কাপ, টক দই – ২ কেজি, কাচা মরিচ কাটা – ২ চা চামচ, পুদিনা পাতা বাটা – ২ চা চামচ, সরিষা বাটা – ২ চা চামচ, বিট লবন – ২ চা চামচ, পানি পরিমাণমতো (পাতলা বা ঘন যেমনটি করতে চাইবেন), চিনি – ২ টেবিল চামচ, লবন – ২ চা চামচ, সাদা গোল মরিচের গুঁডা – ২ চা চামচ।

প্রস্তুত প্রণালী কাচা মরিচ, পুদিনা পাতা, একসাথে বেটে নিন। বিট লবণ পাটায় গুঁডা করে করে নিন। উপকরণগুলো একসাথে অল্প পানি দিয়ে গুলে দই-এর মধ্য দিন। এবার মিষ্টি দই, টক দইসহ সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করুন। বরফ কুচি ও পুদিনা পাতা দিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026