মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৭

ব্রান্ড ফ্যাশন শপ গ্যাপের দোকান বন্ধের ঘোষণা

ব্রান্ড ফ্যাশন শপ গ্যাপের দোকান বন্ধের ঘোষণা

শীর্ষবিন্দু আন্তজাতিক নিউজ: ২৩০ দোকান বন্ধ করে দিচ্ছে বিশ্বের পরিচিত ফ্যাশন ব্রান্ড গ্যাপ। মার্কিন এ কোম্পানিটি মূলত গ্যাপ নামে মুনাফা ঘাটতিতে পড়ছে তাই এটি পুরনো নাম ন্যাভিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তবে কোম্পানিটির গ্যাপ, রিপাবলিক, ব্যানানাসহ বেশ কয়েকটি ব্রান্ড নিয়ে আরো একটি প্রতিষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এখনো নতুন নামটি ঘোষণা করা হয়নি। বিবিসি, সিএনএন, রয়টার্স

গ্যাপ পূর্বে ন্যাভি ব্রান্ড নামেই পরিচিত ছিলো। কিন্তু তারা নাম পরিবর্তন না করে গ্যাপ ব্রান্ড চালু করে। তবে এতে সুবিধা করতে পারছে না কোম্পানিটি। অন্যদিকে, ন্যাভি বেশ ভালো মুনাফা অর্জন অব্যাহত রেখেছে তাই কোম্পানিটি চলমান দোকানগুলো গুটিয়ে মূলত বড় আকারে বাণিজ্য করতে আবারো ন্যাভিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইতোমধ্যেই ভিন্ন নামে পরিচালিত ৫৫টি দোকান বন্ধ করে দিয়েছে গ্যাপ। আগামী দুই বছরের মধ্যে বাকিগুলোও বন্ধ করা হবে যদিও কোম্পানিটি বিশ্বব্যাপী মোট ৭৪২ টি দোকান পরিচালনা করে আসছে। তবে শুধু উত্তর আমেরিকা মহাদেশের দোকানগুলো বন্ধ করা হবে বলে কোম্পানিটির পক্ষ্য থেকে জানানো হয়েছে।

গ্যাপের দোকান বন্ধের ঘোষণার পরই বহু কর্মচারি চাকুরি হারানোর শঙ্কায় রয়েছেন। তবে ঠিক কোথায় কোথায় দোকান বন্ধের ঘোষণা কার্যকর করা হবে তা এখনো নিশ্চিত করা হয়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026