বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৩

যুক্তরাষ্ট্রের বাজারে রোবটের সংখ্যা বেড়েছে

যুক্তরাষ্ট্রের বাজারে রোবটের সংখ্যা বেড়েছে

শীর্ষবিন্দু আন্তজাতিক নিউজ: ২০১৮ সালে অন্য যেকোন বছরের চেয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো শ্রমবাজারে রোবটের ব্যবহার বাড়িয়ে দিয়েছে। ২৮ ফেব্রুয়ারি অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সিং অটোমেশন এর রিপোর্টে প্রকাশিত উপাত্তে এটি বলা হয়েছে।

২০১৮ সালে ২৮ হাজার ৪৭৮টি রোবট যুক্তরাষ্ট্রের অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত কোম্পানিগুলোতে রপ্তানি করা হয়েছে, যা ২০১৭ সালের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি। রিপোর্টে উল্লিখিত প্রতিটি ক্ষেত্রেই রোবট রপ্তানির সংখ্যা বেড়েছে। খাদ্য ও ভোগ্যপণ্য খাতে রপ্তানি বেড়েছে ৬০ শতাংশ।

এ ছাড়াও সেমি কন্ডাকটর ও ইলেকট্রনিক্স প্ল্যান্ট খাতে রোবটের চালান বেড়েছে প্রায় ৫০ শতাংশ। ধাতব পণ্য নির্মাতারাও ২০১৭ সাল থেকে রোবট আমদানি ১৩ শতাংশ বাড়িয়ে দিয়েছে।

উৎপাদনশিল্পে শ্রমিকদের খরচ কমাতে এবং কারখানাগুলোর উৎপাদন বাড়াতে স্বয়ংক্রিয় পদ্ধতির ব্যবহার দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ঐতিহাসিকভাবে গাড়ি নির্মাণ শিল্পে রোবটের ব্যবহার বেশ জনপ্রিয়। কিন্তু তুলনামূলক সস্তা যন্ত্রের সহজলভ্যতার কারণে প্রতিটি ব্যবসায়িক ক্ষেত্রেই স্বয়ংক্রিয় পদ্ধতির চাহিদা বাড়ছে।

এ পদ্ধতির চাহিদা বৃদ্ধি চাকরির বাজারের ওপর কি ধরণের প্রভাব ফেলবে এ নিয়ে উদ্বেগ দিনদিন বৃদ্ধি পাচ্ছে । তবে জুলাই ২০১৭ থেকে জুলাই ২০১৮ এর মধ্যে উৎপাদন খাতে প্রায় ৩ লক্ষ ২৭ হাজার নতুন চাকরি যোগ হয়েছে যা ১৯৯৫ সালের পর সর্বোচ্চ।

অর্থনীতিবিদরা মনে করছেন, উৎপাদন চাহিদা কমার সঙ্গে সঙ্গে ব্যয় সাশ্রয় ও বেশি উৎপাদনক্ষম হওয়ার কারণে উৎপাদনকারীরা শ্রমবাজারে মানুষের থেকে রোবটকেই বেশি প্রাধান্য দেবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026