শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৬

সুলতান-মোকাব্বির শপথ নিচ্ছেন ৭ই মার্চ

সুলতান-মোকাব্বির শপথ নিচ্ছেন ৭ই মার্চ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আগামী ৭ই মার্চ এমপি হিসেবে শপথ নিচ্ছেন গণফোরামের দুই প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান। শপথ নেয়ার জন্য আজ স্পিকার বরাবরে চিঠি পাঠিয়েছেন এ দুই প্রার্থী।

এর আগে মার্চের প্রথমেই শপথ নেয়ার কথা জানিয়েছিলেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। গণফোরামের হয়ে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে তিনি মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত হন।

অন্যদিকে সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত হন মোকাব্বির খান। একাদশ সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করায় গণফোরামসহ জাতীয় ঐক্যফ্রন্ট বিজয়ী প্রার্থীদের শপথ না নেয়ার অবস্থানে অনড় রয়েছে।

তবে গণফোরামের এ দুই প্রার্থী বলছেন, স্থানীয় ভোটার ও নেতাকর্মীদের চাপে তারা শপথ নিচ্ছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026