রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৭

ব্রেক্সিটচুক্তি প্রত্যাখ্যাত না করতে থেরেসা মে‘র হুমকি

ব্রেক্সিটচুক্তি প্রত্যাখ্যাত না করতে থেরেসা মে‘র হুমকি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনের ইউরোপের রাষ্ট্রগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ করার প্রক্রিয়া ব্রেক্সিট এখন অনেকটাই কঠিন হয়ে গেছে।

কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তা বাস্তবায়ন করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এবার তিনি অনেকটা হুমকির সুরেই বললেন, ব্রেক্সিটচুক্তি প্রত্যাখ্যাত হলে ব্রিটেন কখনোই ইইউ ছাড়বে না। এনডিটিভি, ফিন্যান্সিয়াল টাইমস

থেরেসা মে শুক্রবার ব্রিটেনের মৎস আহরণ বন্দর গ্রিমসবিতে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি বলেন, ব্রিটেনকে জোট ছাড়তে ইইউ এর আরো সহায়তা প্রয়োজন। ব্রিটিশ এমপিদেরও জোরালো সমর্থন প্রয়োজন। আর যদি আবারো ব্রেক্সিটের বিপক্ষে ভোট পড়ে বা প্রতিনিধিরা চুক্তিটি প্রত্যাখ্যান করে তাহলে আর কখনোই জোট ছাড়া হবে না।

তিনি আরো বলেন, ‘যদি ব্রেক্সিটচুক্তিটি ভোটে পাশ না হয় তাহলে এটি কারো জন্যই শুভকর হবে না। এবং পূর্বনির্ধারিত তারিখ ২৯ মার্চও কোন চুক্তি স্বাক্ষর হবে না। কিন্তু এমনটা হবে বলে আমি মনে করি না।’

উল্লেখ্য, ব্রিটেন ইইউ থেকে বের হতে ব্রেক্সিটচুক্তিটি অনুমোদন করা হবে কিনা তার উপর আগামী সপ্তাহে চূড়ান্ত ভোট হবে। এমপিরা যদি তা প্রত্যাখ্যান করেন তাহলে হয়তো ব্রিটেনের আর ইইউ ছাড়া হবে না। তবে বিগত ভোটাভোটিতে ব্রেক্সিটের বিপক্ষে ভোট পড়ার আশঙ্কা বেশি থাকলেও তাতে উল্লেখযোগ্য সংস্কার আনার সম্ভাবনা রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026