শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫

ছড়াকার আবু তাহের সংহতি সাহিত্য পরিষদের সভাপতি নির্বাচিত: কার্যকরী কমিটির সকল সদস্যকে অভিনন্দন

ছড়াকার আবু তাহের সংহতি সাহিত্য পরিষদের সভাপতি নির্বাচিত: কার্যকরী কমিটির সকল সদস্যকে অভিনন্দন

ব্রিটেনের প্রাচীনতম সাহিত্য সংগঠন সংহতি সাহিত্য পরিষদের নব নির্বাচিত সভাপতি আবু তাহের একজন জনপ্রিয় ছড়াকার ও নাট্যকার, ব্যবসায়ী, যুক্তরাজ্যের সামাজিক ও সাহিত্য অঙ্গনের প্রিয় মুখ, মাছুমা মেমোরিয়েল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আল এমদাদ ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা এবং গোলাপ গঞ্জে এডুকেশন ট্রাষ্ট সহ অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত, সিলেটের গোলাপগঞ্জের কৃতি সন্তান, সংগঠক, মাহি এন্ড কো: একাউন্ট এর প্রিন্সিপাল ও একজন সফল সমাজকর্মী।

কবি ও সাহিত্যিক আবু তাহের সংহতি সাহিত্য পরিষদের সভাপতি এবং নবনিযুক্ত কমিটির সকল সদস্য নির্বাচিত হওয়ায় বিলাতের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন, ফুলেল শুভেচ্ছা ও তাঁর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেছেন জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লু, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট এর প্রেসিডেন্ট আলতাফ হোসেন বাইস, ভাইস প্রেসিডেন্ট হারুন মিয়া, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ড এর প্রেসিডেন্ঠ তমিজুর রহমান রঞ্জু, ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন, লন্ডন এডুকেশন ট্রাস্ট এর প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সেক্রেটারি মোহাম্মদ শাহাজান, দৈনিক সমকাল সম্পাদক মুস্তাফিজ শফি, জনপ্রিয় নাট্যকার স্বাধীন খসরু, লন্ডন টাইগার ব্যাডমিন্টন চেয়ারম্যান শামসুল হক এহিয়া,  বিশিষ্ট ব্যাবসায়ী আখলাক হোসেন চৌধুরী বাবু প্রমুখ |

এখানে উল্লেখ্য যে,  বিলেতের সাহিত্যানুরাগীদের ৩০ বছরের পুরানো সংগঠন সংহতি সাহিত্য পরিষদ এর দায়িত্ব পালনে ২০১৯-২০২১ নতুন কমিটি গঠন করা হয়েছে ।

গত ৫ই মার্চ সংগঠনের এক আলোচনা সভা সংগঠনের সভাপতি ফারুক আহমেদ রনির সভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক আবু তাহেরের পরিচালনায় অনুষ্ঠিত হয় ।

দুই পর্বের এ অনুষ্ঠানের শেষ পর্বে নির্বাচন অনুষ্ঠিত হয় । এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংহতির সদস্য আব্দুল মুনিম জাহেদী ক্যারল, নাজমিন হক, সেলিম উদ্দিন ও শাহেদ চৌধুরী ।

নব নির্বাচিত কমিটিতে বিভিন্ন দায়িত্ব পেয়েছেন যথাক্রমে সভাপতি ছড়াকার ও নাট্যকার আবু তাহের, সহ সভাপতি শামসুল হক এহিয়া, সহ সভাপতি কবি ও গল্পকার শামীম শাহান, সহ সভাপতি কবি, ছড়াকার, বাচিক শিল্পী রেজুয়ান মারুফ, সাধারণ সম্পাদক কবি সৈয়দা তুহিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কবি এম মোসাইদ খান, কোষাধ্যক্ষ কবি মোহাম্মদ ইকবাল, সহ কোষাধ্যক্ষ ইকবালুল হক, সাংস্কৃতিক সম্পাদক কবি এ কে এম আব্দুল্লাহ, প্রচার সম্পাদক কবি আরাফাত তানিম, কার্যকরী সদস্য কবি ফারুক আহমেদ রনি, ছড়াকার ও সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সাহিত্যসেবী সেলিম উদ্দিন, কবি ইকবাল হোসেইন বুলবুল, বিশিষ্ঠ সমাজসেবী নাজমিন হক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হেলাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী এবং সাহিত্যকর্মী শাহেদ চৌধুরী, কবি ও সাংবাদিক আনোয়ারুল ইসলাম অভি, নোমান চৌধুরী, কবি গল্পকার ময়নুর রহমান বাবুল, কবি ইকবাল হোসেইন ভাল্মিকি, বাচিক শিল্পী মুনিরা পারভিন, কবি শামসুল হক শাহ আলম, সেবুল আহমেদ, নজরুল আলম আনাই ও কবি সাইফ উদ্দিন আহমেদ বাবর।

– প্রেরিত সংবাদ




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026