বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯

নিউজিল্যান্ডে সব মসজিদ একদিন বন্ধ রাখার নির্দেশ

নিউজিল্যান্ডে সব মসজিদ একদিন বন্ধ রাখার নির্দেশ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে আল নূর ও লিনউড মসজিদে বন্দুকধারীদের ভয়াবহ হামলার পর দেশটিতে একদিনের জন্য মসজিদ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

নিউজিল্যান্ড পুলিশের বরাত দিয়ে এই খবর জানিয়েছে নিউজিল্যান্ড হেরাল্ড। এছাড়া পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত সেখানকার স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে এবং রাস্তায় নামতে নিষেধ করা হয়েছে। সেইসঙ্গে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত স্কুলও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026