রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৭

সামনে যেসব পথ খোলা ব্রিটেনের জন্য

সামনে যেসব পথ খোলা ব্রিটেনের জন্য

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র সংশোধিত ব্রেক্সিট চুক্তিও পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দীর্ঘ প্রায় ২ বছরের দেন–দরবারের ফসল ওই চুক্তিটি মঙ্গলবার সন্ধ্যায় ১৪৯ ভোটের বিশাল ব্যবধানে প্রত্যাখ্যাত হয়। এর আগে ১৫ জানুয়ারি তার প্রথম চেষ্টাও চরমভাবে ব্যর্থ হয়েছিল।

এখন ব্রিটেনকে চুক্তিহীন ব্রেক্সিটের পথে হাঁটতে হবে। এ বিষয়ে বুধবার আরেক দফা ভোট হওয়ার কথা রয়েছে। এছাড়া আরও কয়েকটি পথ খোলা রয়েছে যুক্তরাজ্যের সামনে। বুধবার এগুলো তুলে ধরেছে বিবিসি।

চুক্তিহীন ব্রেক্সিট: ইইউ ছেড়ে গেলে ইইউভুক্ত দেশগুলোতে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের জন্য ব্রিটেন একটি সুবিধাজনক চুক্তি করতে চাইছে। ইইউ’র দেশগুলোতে ব্রিটিশ ব্যবসায়ী ও কোম্পানিগুলো কী ধরনের সুবিধা পাবে– সেটিও একটি বিষয়।

ব্রিটেন কোনো চুক্তি চায় কি–না সে বিষয়ে বুধবার বাংলাদেশ সময় রাত ১টার দিকে পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। সিংহভাগ ব্রিটিশ এমপি চুক্তিহীন ব্রেক্সিটে যাওয়ার বিপক্ষে। ফলে এটিও প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

মে’র খসড়া চুক্তির ওপর আরেক দফা ভোট: প্রধানমন্ত্রী তেরেসা দ্বিতীয় দফায় হেরে গেলেও সবচেয়ে সাদাসিধা উপায় হবে হয়তো হাউস অব কমন্সে তার খসড়া চুক্তিটি আরেক দফা ভোটাভুটিতে নিয়ে যাওয়া। দু’দফা হারলেও তৃতীয় দফায় পেশ করা যাবে না এমন কোনো আইন নেই।

নতুন ব্রেক্সিট চুক্তি: নতুন ব্রেক্সিট চুক্তি নিয়ে সরকার ফের আলোচনার প্রস্তাব দিতে পারে। তবে সেটা সময়সাপেক্ষ হবে। এছাড়া এর প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন বা বিরোধী এমপিরা কী করবেন সেটা সময়ই বলে দেবে।

ফের গণভোট: অন্যথায় পুনরায় গণভোটের আয়োজন করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। নতুন করে গণভোটের জন্য আইনে নতুন সংযোজন প্রয়োজন হবে এবং কারা ভোটার হতে পারবে সেটা নির্ধারণ করতে হবে। ২০১৬ সালের ব্রেক্সিট গণভোটের পর বিচ্ছেদ নিয়ে বিপুল বিড়ম্বনার কারণে অনেক নেতাই এখন আরেকটি গণভোটের পক্ষে। তবে আর কোনো গণভোট হবে না বলে হুশিয়ারি দিয়ে রেখেছেন তেরেসা।

সাধারণ নির্বাচন আহ্বান: তেরেসা মে এ অচলাবস্থা নিরসনে এবং তার চুক্তির বিষয়ে রাজনৈতিক সমর্থন পেতে সবচেয়ে ভালো উপায় হিসেবে সাধারণ নির্বাচনের আহ্বান করতে পারেন। নির্বাচন আহ্বান করার ক্ষমতা তার নেই। কিন্তু ২০১৭ সালের মতো তিনি নির্ধারিত সময়ের আগেই নির্বাচনের জন্য সংসদ সদস্যদের ভোটের আহ্বান জানাতে পারেন। সেজন্য দুই–তৃতীয়াংশ এমপির সমর্থন প্রয়োজন হবে।

পুনরায় অনাস্থা ভোট: যে কোনো সময় তেরেসার বিরুদ্ধে আরেক দফা অনাস্থা ভোটের ডাক দিতে পারে বিরোধী লেবার পার্টি। আইন অনুসারে, প্রতি পাঁচ বছর পরপর সাধারণ নির্বাচন হওয়ার কথা। সেই হিসেবে ২০২২ সালে নির্বাচন হওয়ার কথা। কিন্তু সরকারের প্রতি আস্থা–অনাস্থা প্রশ্নে এমপিদের ভোট যে কোনো সময় হতে পারে।

নো ব্রেক্সিট: ইউরোপীয় আদালতের নির্দেশনা অনুসারে ব্রিটেন চাইলে এককভাবে ব্রেক্সিট বাতিল করতে পারবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026